Mar 16, 2026
নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ ‘রাহুল গান্ধী সংসদে চা–পকোড়া খেতে যান। তিনি সংসদের বিষয় বোঝেন না। সংসদ নাস্তা করার জায়গা নয়। সংসদে তিনি কিছু বলতে পারেন না, পালিয়ে বেড়ান। আর যেখানে ভারতের শক্তি দেখতে বিশ্বের মানুষ আসে, সেখানে তিনি বিরোধিতা করেন। ভারতের এআই সামিটের বিশ্বজুড়ে প্রশংসা হয়েছে। অথচ কংগ্রেস তার বিরোধিতা করে কাপড় খুলেছে। মোদী ও বিজেপির বিরোধিতা করতে করতে রাহুল গান্ধী ভারতের বিরোধিতা করছেন। মোদী এবং বিজেপির বিরোধিতা করতে গিয়ে তিনি দেশের নিন্দা করছেন।’ বক্তা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
Copyright ©2026 | News Tripura