আগামী ১২ ই এপ্রিল ২০২৬ রাজ্যে অনুষ্ঠিত হতে চলছে এডিসি নির্বাচন। ইতিমধ্যেই রাজ্য নির্বাচন কমিশন এডিসি নির্বাচনের দিনক্ষণের নোটিশ জারি করেছেন। আসন্ন এডিসি নির্বাচনকে কেন্দ্র করে বৃহস্পতিবার ধলাই জেলাশাসকের কক্ষে এক সাংবাদিক সম্মেলনে মিলিত হন জেলাশাসক বিবেক এইচবি । সাংবাদিক সম্মেলনে জেলা শাসক বলেন ১২ই এপ্রিল 2026 এডিসি নির্বাচন অনুষ্ঠিত হতে চলছে। নির্বাচনকে কেন্দ্র করে আজ জেলাশাসকের কনফারেন্স হলে রাজনৈতিক দলগুলিকে নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে নির্বাচনি আচরন বিধি সম্পর্কে রাজনৈতিক দলগুলিকে অবগত করা হয়। তিনি বলেন নমিনেশন দাখিল থেকে শুরু করে নির্বাচনের দিন , ফলাফল ঘোষণা সংক্রান্ত প্রত্যেকটি বিষয় নিয়ে রাজনৈতিক দল গুলিকে বিস্তারিতভাবে জানানো হয়। জেলাশাসক বিবেক এইচবি বলেন নির্বাচনী আচরণবিধি কি কি রয়েছে সে সম্পর্কেও রাজনৈতিক দলগুলিকে জানানো হয়। জেলাশাসক আরো বলেন যেহেতু নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনী আচরণ বিধি লাগু হয়েছে তাই নির্বাচনী আচরণবিধি মেনে প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের নির্বাচনী ক্যাম্পিং যাতে করে এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখে। জেলাশাসক জানান জেলায় ছয়টি এডিসি নির্বাচনী কেন্দ্র রয়েছে।