কমলপুরে বাসন্তীপুজোর প্রস্তুতি

Mar 23, 2026

কমলপুরে বাসন্তীপুজোর প্রস্তুতি

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ

কমলপুরে বাসন্তীপুজোর প্রস্তুতি চলছে এরমধ্যে অন্যতম হল কমলপুর শতবর্ষ প্রাচীন রামদুর্লভপুর চা বাগানে অবস্থিত স্থায়ী দূর্গামন্দিরের বাসন্তী পুজো। এই বাগানে বহু আগে থেকেই পুজো হয়ে আসছে।শ্রমিক ও মালিকের সহায়তায় গত দুর্গাপুজোর সময় এখানে দূর্গামায়ের মন্দির নির্মাণ হয়। সেই মন্দিরে নিত্যদিন মায়ের পুজো হচ্ছে। প্রতি বছর দূর্গাপুজো ও বাসন্তী পুজো হয়ে থাকে। এবছরও চলছে বাসন্তী পূজোর প্রস্তুতি।আজ সেখানে উপস্থিত ছিলেন বাগানের ম্যানেজার সুশান্ত সিং ও কতৃপক্ষ ইন্দুভূষণ গোয়ালা।     পূজোর কটা দিন সকলের অংশগ্রহণের আমন্ত্রণ জানান উদ্যোক্তারা।