Mar 31, 2026
উত্তর জেলার ধর্মনগর বিধানসভা উপনির্বাচন ঘিরে রাজনৈতিক লড়াই তীব্র আকার নিচ্ছে। সোমবার বিজেপি প্রার্থী জহর চক্রবর্তীর সমর্থনে শহর ও শহরতলীতে জোরদার বাড়ি বাড়ি প্রচার চালানো হয়। প্রচারে নেতৃত্ব দেন রামনগরের বিধায়ক ও আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। দলীয় নেতারা সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ করে রাজ্য সরকারের উন্নয়নের বার্তা তুলে ধরেন এবং প্রার্থীর পক্ষে সমর্থন চান। দীপক মজুমদার জানান, দলের পূর্ণ আস্থা রয়েছে জহর চক্রবর্তীর উপর এবং তিনি বিপুল ভোটে জয়ী হবেন বলে আশাবাদী। উপনির্বাচনকে ঘিরে ধর্মনগরের রাজনৈতিক আবহ ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে।
Copyright ©2026 | News Tripura