জিবি হাসপাতালের উল্টা পুরান ,জাকিয়ে চলছে বেসরকারি পরিষেবা

Mar 31, 2026

জিবি হাসপাতালের উল্টা পুরান ,জাকিয়ে চলছে বেসরকারি পরিষেবা

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ

সরকারি হাসপাতালেই চলছে বেসরকারি চিকিৎসা পরিষেবা ।দুই মহিলা এবং এক পুরুষ মিলে দিব্যি চালিয়ে যাচ্ছেন বেসরকারি চিকিৎসা পরিষেবা ।তাদের অধীনে বেসরকারি নার্সরাও রয়েছেন ।চাঞ্চল্যকর এই ঘটনা রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল এজিএমসি তথা জিবি হাসপাতালে

 

সরকারি হাসপাতালে একইভাবে চলছে বেসরকারি চিকিৎসা পরিষেবার রাজত্ব। চাঞ্চল্যকর ঘটনা রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল এজিএমসি তথা জিবি হাসপাতালে ।দুই মহিলা এবং এক পুরুষ দিব্যি এই বেসরকারি পরিষেবা চালিয়ে যাচ্ছেন জিবি হাসপাতালে। বিষয়টি নিয়ে নিরব জিবি হাসপাতাল কর্তৃপক্ষ। সোমবার বেসরকারি আধিকারিকদের অধীনে থাকা এক বেসরকারি নার্স অর্থকরীর বিষয় নিয়ে বিগড়ে যাওয়ায় এই ঘটনাটি সামনে আসে ।এদিন এই বেসরকারি স্বাস্থ্য কর্মী আরতি সাহা জানান ,অর্চনা, বিশাখা এবং সজল নামের তিনজন হাসপাতালে রোগীদের জন্য বেসরকারিভাবে সহায়িকা নিয়োগ করে মোটা অংকের অর্থ কমাচ্ছেন ।বিনিময়ে তাদের সামান্য মাত্র টাকা দিচ্ছেন ।জিবি হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে এই ঘটনা ঘটছে বলে জানান তিনি।

 

উল্লেখ্য ,জিবি হাসপাতালে নিরাপত্তাকর্মী এবং কিছু সংখ্যক মেশিন অপারেটর বেসরকারিভাবে নিযুক্ত রয়েছেন। এছাড়া কোন সংস্থা বা ব্যক্তি বেসরকারিভাবে সরকারি হাসপাতালে পরিষেবা প্রদান করতে পারে না। কিন্তু এরপরেও কিভাবে জিবি হাসপাতালের মতো রাজ্যের প্রধান রেফারেল হাসপাতালে এই বেসরকারি রাজ চলছে তা নিয়ে বিভিন্ন মহলে তীব্র গুঞ্জন শুরু হয়েছে। বিষয়টি নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষও নীরব ভূমিকা পালন করে চলছে।