নবম শ্রেণীর বাংলা প্রশ্নপএ ফাঁস করে দিলেন কিল্লা রতুয়াছড়া এসবি স্কুলের এক শিক্ষক

Mar 31, 2026

নবম শ্রেণীর বাংলা প্রশ্নপএ ফাঁস করে দিলেন কিল্লা রতুয়াছড়া এসবি স্কুলের এক শিক্ষক

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ

পরীক্ষার আগেই প্রশ্নপত্র ফাঁস করে দিল শিক্ষক অভিযোগ কাকড়াবন থানাতে। সংবাদে জানা যায় কিল্লা রতুয়াছড়া এসবি স্কুলের শিক্ষক মঞ্জিল হোসেন পরীক্ষার আগেই প্রশ্নপত্র ছাত্রছাত্রীদের হাতে তুলে দেয় মোবাইল হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে। তবে দেরী হলেও হাতেনাতে ধরা পরল অভিযুক্ত শিক্ষক। তার বাড়ি কাকড়াবান থানার অন্তর্গত জুমিয়াটিলা এলাকায়। সে তার বাড়িতে প্রচুর ছাত্র ছাত্রীকে টিউশন দেয়। তার ছাত্রছাত্রীরা যেন ভাল নম্বর পায় তার জন্যই বিভিন্ন ক্লাসের পরীক্ষার প্রশ্নপত্র পরীক্ষার আগেই ছাত্র-ছাত্রীদের হাতে পৌঁছে দেয়। এবারের অভিযোগটা হল অভিযুক্ত শিক্ষক ২৩ ফেব্রুয়ারি ২০২৬ ইং তারিখে নবম শ্রেণীর বাংলা পরীক্ষার ১ ঘটিকা শুরু হওয়ার কথা থাকলেও শিক্ষক মঞ্জিল হোসেন সকাল ১১ঃ৩২ মিনিটে ছাত্র-ছাত্রীদের হাতে তুলে দেয় অর্থাৎ ১ঘন্টা ২৮ মিনিট আগেই প্রশ্নপত্র পেয়ে যায় ছাত্রছাত্রীরা। সে বিষয়ে তদন্ত শুরু করছে এবার অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে  গোমতী জেলা শিক্ষা দপ্তরের ডেপুটি ডাইরেক্টর সুবির মজুমদার। তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।