হঠাৎ বিমানের গোলযোগ

Apr 04, 2026

হঠাৎ বিমানের গোলযোগ

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ
 

৮১ জন যাত্রীকে নিয়ে   বাগডোগরা এয়ারপোর্টে   ২৮৯২ এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস  বিমানটি আগরতলা যাবার জন্য প্রস্তুত হচ্ছিল।  বিমানটি যাত্রা শুরু করার সময় হঠাৎ বিমানের গোলযোগ দেখা দেয়। বিমান কর্মীরা পাঁচ মিনিট ১০ মিনিট বলতে বলতে দেড় ঘন্টা সময় যাত্রীদের বসিয়ে রাখে প্রচণ্ড গরমের মধ্যে। বিমানের ভেতর এসি পরিষেবা ছিল বন্ধ।  যাত্রীদের প্রচন্ড অস্বস্তিকর অবস্থা শুরু হয় বিমানের ভেতর। শেষ পর্যন্ত যাত্রীরা উত্তেজিত হয়ে উঠলে  বিমান কর্মীরা জানিয়ে দেন  অন্য কোন ফ্লাইট দেওয়া যাবে না।  এই ফ্লাইটেই নাকি যেতে হবে যাত্রীদের এমনই নির্দেশ দিলেন বিমান কর্মীরা।