এডিসি নির্বাচনকে সামনে রেখে শুক্রবার গোমতী জেলার পুলিশ সুপার কার্যালয়ে দক্ষিণ জেলা এবং গোমতী জেলার পুলিশ সুপারদের সাথে নিয়ে এবং বিভিন্ন মহকুমা পুলিশ আধিকারিকদের সাথে নিয়ে এক বৈঠক করেন পুলিশ মহা নির্দেশক অনুরাগ ধানকর। এদিন এই বৈঠকে পুলিশ মহা নির্দেশকে ফুল এবং সেলামি দিয়ে বরণ করেন গোমতী জেলা পুলিশ সুপার ডাঃ কিরণ কুমার কে সহ অতিরিক্ত পুলিশ সুপার ও মহকুমা পুলিশ আধিকারিকরা। শান্তি বৈঠকে পুলিশ মহা নিদর্শন অনুরাগ ধনকর ছাড়াও উপস্থিত ছিলেন গোমতী জেলার পুলিশ সুপার ডাঃ কিরণ কুমার কে, দক্ষিণ জেলার পুলিশ সুপার মউর্য কৃষ্ণ সি সহ গোমতী জেলার অতিরিক্ত পুলিশ সুপার, উদয়পুর এবং অমরপুর, অম্পি সহ বিভিন্ন মহকুমার পুলিশ আধিকারিকরা। বৈঠক শেষে পুলিশ মহা নিদর্শন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন আগামী ১২ মার্চ আসন্ন এডিসি নির্বাচন এ এডিসি নির্বাচনকে কি ভাবে শান্তিপূর্ণভাবে নির্বাচন করা যায় তাই দুই জেলার পুলিশ সুপার সহ মহকুমা পুলিশ আধিকারিকদের কে নিয়ে এ বৈঠক। পুলিশ এডিসি নির্বাচন করতে প্রস্তুত রয়েছে শান্তি বজায় রেখে নির্বাচন করা হবে। পুলিশ বিভিন্ন ভোটকেন্দ্রে গিয়ে খোঁজখবর নিচ্ছেন।