আসাম আগরতলা জাতীয় সড়ক অবরোধ করল টমটম চালকরা। আজ সকালে আমবাসা বাজারে একটি বিদ্যুতের তার রাস্তার মধ্যে পড়ে যায়। দীর্ঘক্ষণ ধরে বিদ্যুতের লাইনটি ছিড়ে পড়ে থাকলেও বিদ্যুৎ দপ্তর তা সারাই করেনি। আর এই বিদ্যুতের তারের সংঘর্ষে একটি চলতি টমটমে আগুন লেগে যায়। তারপর ই ক্ষোভে ফেটে পড়ে টমটম চালকরা। আমবাসা বাজারে আসাম আগরতলা জাতীয় সড়ক অবরোধে বসে তারা। দীর্ঘক্ষণ চলে অবরোধ। ঘটনার খবর পেয়ে ছুটে আসে আমবাসা থানার পুলিশ। ঘটনাস্থলে আমবাসা পুরো পরিষদের ভাইস চেয়ারম্যান গোপাল সূত্রধর পৌঁছায়। কথা বলে অবরোধ কারীদের সাথে। কিছুক্ষণ পর তুলে নেওয়া হয়ে অনুরোধ। এক সাক্ষাত্কারে টমটম চালকরা জানায় বিদ্যুৎ দপ্তরের গাফিলতির কারণে আজ এক টম টম চালকের বিশাল ক্ষতি হয়েছে, তাই আমবাসা বিদ্যুৎ দপ্তর তার ক্ষতিপূরণ দিতে হবে, না হলে তাদের আগামী দিন আন্দোলন চলবে। তারপর টমটম চালকরা আমবাসা বিদ্যুৎ দপ্তরের অফিস ঘেরাও করে। ক্ষতিপূরণের আশ্বাস না দিলে বিদ্যুৎ অফিস ঘেরাও থাকবে বলে জানান টমটম চালকরা।