উত্তর জেলার কদমতলা কুর্তি বিধানসভার অধীন কদমতলা থানার অন্তর্গত দক্ষিণ কদমতলা গ্রাম পঞ্চায়েতের পালপাড়া ৭নং ওয়ার্ড এলাকায় পরিত্যক্ত এক পুকুর থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য। প্রথমে ওই ব্যক্তির পরিচয় না পাওয়া গেলে। পরবর্তীতে কদমতলা থানার পুলিশের উপস্থিতিতে মৃতদেহ পুকুর থেকে তোলা হল ওই ব্যক্তির পরিচয় পাওয়া যায়। যতটুকু জানা গেছে পুলিশ সূত্রে তার নাম জমির উদ্দিন (৪৫)
পিতা তোতন মিয়া বাড়ি দক্ষিণ কদমতলা গ্রাম পঞ্চায়েতের ৬নম্বর ওয়ার্ড এলাকায়। নিজ বাড়ি থেকে থেকে কয়েকশ মিটার দূরে একই গ্রাম পঞ্চায়েতের ৭ নং ওয়ার্ড এলাকার এক পরিত্যক্ত পুকুর থেকে ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে দলবল নিয়ে উপস্থিত হন কদমতলা থানার ওসি গুরুপদ দেবনাথ। সকলের উপস্থিতিতে কদমতলা থানার পুলিশ পুকুর থেকে মৃতদেহ উদ্ধার করে পুকুর পাড়ে রেখেছে। বর্তমানে ফরেনসিক টিম ও ডগ স্কোয়ার্ড নিয়ে আসা হচ্ছে ঘটনাস্থলে।
পরবর্তীতে মৃতদেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হবে কদমতলা সামাজিক স্বাস্থ্য কেন্দ্রের মর্গে। গোটা ঘটনার চাঞ্চল্য বিরাজ করছে কদমতলা থানা এলাকা জুড়ে।
প্রত্যক্ষদর্শীদের অনুমান মার্ডার করে পুকুরে ফেলে রাখা হয়েছে।