অবিলম্বে বকেয়া প্রদানের দাবিতে ত্রিপুরা জুট মিলের আধিকারিক এর নিকট পুনঃ আকর্ষণ পত্র দাখিল

Apr 05, 2026

অবিলম্বে বকেয়া প্রদানের দাবিতে ত্রিপুরা জুট মিলের আধিকারিক এর নিকট পুনঃ আকর্ষণ পত্র দাখিল

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ

আগামী ৬ মাসের মধ্যে ত্রিপুরা জুট মিলের সব কর্মচারীদের সব ধরনের বকেয়া মিটিয়ে দিতে হবে। উচ্চ আদালত জুটমিল কর্তৃপক্ষকে এই নির্দেশ দিয়েছে ।এদিন ত্রিপুরা চটকল শ্রমিক ইউনিয়ন তথা চটকল শ্রমিকদের যৌথ কমিটির কনভেনার ধন মনি সিংহ এই কথা জানান। শনিবার জুটমিলেল শ্রমিক কর্মচারী ও পেনশনার সবাই একত্রে মিছিল করে আধিকারিকদের নিকট পুনঃ আকর্ষণপত্র দাখিল করেন।

 

ত্রিপুরা চটকল শ্রমিক ইউনিয়নের একাদশ সম্মেলন এবং পেনশনার্স ওয়েলফেয়ার সোসাইটির তৃতীয় সাধারণ অধিবেশনের যৌথ সিদ্ধান্ত মত শনিবার জুট মিলের শ্রমিক ,কর্মচারী, পেনশনার এবং বিধবা ও শিশু পেনশনারগণ মিছিল করে জুট মিলের আধিকারিকদের নিকট তাদের সব ধরনের বকেয়া মিটিয়ে দেওয়ার দাবি সম্মিলিত পুনঃ আকর্শন পত্র দাখিল করেন ।    এদিন এই পূর্ন আকর্ষণপত্র দাখিলে কর্তৃপক্ষ রিসিভ কপি প্রদান না করায় জুটমিল চত্বরে কিছুটা উত্তেজনা ছড়ায়। পরে সংগঠনের নেতৃবৃন্দ বিষয়টি নিয়ে আধিকারিকদের সাথে কথা বলে আবেদনের প্রাপ্তি শিকার প্রদানে রাজি করান। এদিন সংগঠনের আহ্বায়ক ধনমনি সিংহ এই কথা জানান ।তিনি আরো জানান, গত ৩০ মার্চ উচ্চ আদালতের নির্দেশমত জুট মিল কর্তৃপক্ষ উচ্চ আদালতের প্রধান বিচারপতির নিকট হলফনামা দিয়ে জানায়, আগামী ছয় মাসের মধ্যে কর্মচারীদের সব বকেয়া পরিশোধ করা হবে ।৩০ এপ্রিলের মধ্যে ২০১০ সালের ৩১ মার্চ তারিকে পেনশনে গেছেন এমন সব পেনশনারদের বকেয়া পূরণ করা হবে ।কর্মচারীদের বকেয়া প্রদানে কর্তৃপক্ষ কি ব্যবস্থা গ্রহণ করেছে তা আগামী ৫মে মামলার শুনানির দিনে কর্তৃপক্ষকে পুনরায় হলফনামা দাখিল করে আদালতকে জানাতে হবে।

 

প্রসঙ্গত উল্লেখ্য যে ১৯৯৬ সালে জুট মিলে কর্মচারী সংখ্যা ছিল ১৬৩৭ জন। এদের মধ্যে ৪০৭ জনকে জুট মিল কর্তৃপক্ষ বকেয়া পরিশোধ করেছে ।আগামী ৩০ এপ্রিল এর মধ্যে আরও ৪২৮ জনকে বকেয়া প্রদান করতে হবে ।বাকি ৭০৩ জন শ্রমিক কর্মচারীর বকেয়া আগামী ছয় মাসের মধ্যে প্রদান করতে হবে।

বিভাগ

সর্বশেষ খবর