রোহিতকে ছাড়িয়ে কোহলির রেকর্ড

Apr 06, 2026

রোহিতকে ছাড়িয়ে কোহলির রেকর্ড

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ   ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে একটি রেকর্ড গড়েছেন বিরাট কোহলি। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এই তারকা ব্যাটসম্যান ওপেন করতে নেমে ১৮ বলে ২৮ রান করে আউট হন। এই ২৮ রান করার পথেই অনন্য রেকর্ড গড়েন কোহলি। চেন্নাই সুপার কিংসের বিপক্ষে এখন পর্যন্ত ৩৬ ম্যাচ খেলে কোহলি করেন ১১৭৪ রান। যা একটি নির্দিষ্ট দলের বিপক্ষে যেকোনো ব্যাটাসম্যানের সর্বোচ্চ রান। এর আগে এই রেকর্ডটি ছিল রোহিত শর্মার দখলে। কোহলির সমান সংখ্যক ম্যাচ খেলে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ১১৬১ রান করেছেন রোহিত।চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ম্যাচের শুরুতে টস হেরে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে হারিয়ে ২৫০ রানের পাহাড় গড়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।দলের হয়ে মাত্র ২৫ বলে তিনটি চার ও আটটি ছক্কার সাহায্যে অপ্রতিরোধ্য ৭০ রানের ইনিংস খেলেন টিম ডেভিড। ২৯ বলে ৫০ রান করেন পাড্ডিকাল।এছাড়া ফিল সল্ট ৩০ বলে করেন ৪৬। অধিনায়ক রজত পাতিধর ১৯ বলে ৪৮ রান করেন।

বিভাগ