এডিসি নির্বাচনের জন্য ২৯ দফা সংকল্প পত্র ঘোষণা করল প্রদেশ বিজেপি ।একে স্বাগত জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন ,এডিসির সার্বিক উন্নয়নের প্রশ্নে সব কটি বিষয়কে এর মধ্যে রাখা হয়েছে । মুখ্যমন্ত্রীর দৃঢ় বিশ্বাস, এডিসির জনগণ বিভ্রান্ত না হয়ে বিজেপি প্রকাশিত সংকল্পপত্রের প্রতি আস্থা রাখবেন।
আগামী ১২ এপ্রিল এডিসির সাধারণ নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে রবিবার সাংবাদিক সম্মেলন করে ২৯ দফার সংকল্প পত্র ঘোষণা করল প্রদেশ বিজেপি। বিজেপির প্রদেশ দপ্তরে আয়োজিত সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা ,প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা, মন্ত্রী বিকাশ দেববর্মা, এডিসি নির্বাচনে বিজেপির ইনচার্জ তথা মন্ত্রী টিংকু রায় সহ অন্যান্যরা। সাংবাদিক সম্মেলনে ইশতেহার পড়ে শোনান প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা ।তিনি জানান, জনজাতি এলাকার সার্বিক উন্নয়ন ,পরিকাঠামোগত উন্নয়ন ,শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবার প্রসার, কর্মসংস্থান সৃষ্টি ,স্বনির্ভরতা বৃদ্ধি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়গুলিকে প্রাধান্য দেওয়া হয়েছে ।প্রাক্তন সাংসদ আরো জানান, এডিসিতে ক্ষমতায় এলে ককবরক ভাষার বিকাশকে অগ্রাধিকারের ভিত্তিতে গুরুত্ব দিয়ে কাজ করা হবে।
বাইট=35 থেকে 59
২৯ টি প্রতিশ্রুতি সম্মিলিত দলের এই সংকল্প পত্র সম্পর্কে সাংবাদিক সম্মেলনে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা বলেন ,বিজেপি যা বলে তাই করে ।বিধানসভাতেও আমরা যা বলি তাই করা হয় ।বিরোধীরা বিধানসভায় কিছুই বলেন না ।বাইরে এসে অন্যভাবে বলার চেষ্টা করেন। রাজনৈতিক প্রচারে ব্যক্তিগত আক্রমণের তীব্র নিন্দা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন ,এডিসি এলাকার জনগণের সার্বিক প্রগতির লক্ষ্যে বিজেপির এই সংকল্পপত্রে জনগণ আস্থা রাখবেন বলে মনে করেন তিনি।
ককবরক ভাষার বিকাশ ছাড়াও সংকল্প পতরে বলা হয়েছে ,বিজেপি ক্ষমতায় এলে এডিসি কে ত্রিপুরা অটোণমাস টেরিটোরিয়াল কাউন্সিলের রূপান্তরিত করা হবে ।মুখ্যমন্ত্রী রাবার মিশন প্রকল্প বাস্তবায়নে আরো জোর দেওয়া হবে ,এডিসি প্রশাসনের উদ্যোগে লাখপতি দিদির সংখ্যা বাড়ানো হবে ,গ্রামীন বাজার গুলোকে উন্নত করা হবে, যুবকদের জন্য এডিসির সদর দপ্তর খুমুলুঙে একটি অত্যাধুনিক ফুটবল একাডেমি গড়ে তোলা হবে।