ধর্মনগরে ডি-জি-পি অনুরাগ ধনকরের পরিদর্শন, আসন্ন উপনির্বাচন ও এডিসি ভোটে কড়া নিরাপত্তার নির্দেশ

Apr 06, 2026

ধর্মনগরে ডি-জি-পি অনুরাগ ধনকরের পরিদর্শন, আসন্ন উপনির্বাচন ও এডিসি ভোটে কড়া নিরাপত্তার নির্দেশ

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ

নিজস্ব প্রতিনিধি,ধর্মনগর:- উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর বিধানসভা উপনির্বাচন এবং ত্রিপুরা ট্রাইবাল এরিয়া অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (এডিসি) নির্বাচনকে সামনে রেখে প্রশাসনিক প্রস্তুতি খতিয়ে দেখতে রবিবার ধর্মনগরে পৌঁছান ত্রিপুরা রাজ্য পুলিশের মহানির্দেশক অনুরাগ ধনকর।

এদিন তিনি উত্তর ত্রিপুরা ও ঊনকোটি জেলার শীর্ষ পুলিশ আধিকারিকদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠক করেন। বৈঠকে আসন্ন নির্বাচনকে অবাধ, শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে একাধিক নির্দেশ দেন ডি-জি-পি।তিনি বিশেষভাবে সীমান্তবর্তী এলাকায় নজরদারি জোরদার, স্পর্শকাতর বুথগুলিতে পর্যাপ্ত বাহিনী মোতায়েন এবং গোয়েন্দা তথ্য সংগ্রহ আরও সক্রিয় করার উপর গুরুত্ব আরোপ করেন। পাশাপাশি নির্বাচন চলাকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ ও আধা-সামরিক বাহিনী প্রস্তুত রাখার নির্দেশ দেন।ডি-জি-পি জানান, ধর্মনগর উপনির্বাচনকে সামনে রেখে প্রয়োজনীয় পুলিশ ও নিরাপত্তা বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে এবং প্রশাসন সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে।রবিবার কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস-এ করে ধর্মনগরে পৌঁছে তিনি জেলা পুলিশ সুপারের কার্যালয়ে যান। এদিন বৈঠকে উপস্থিত ছিলেন ঊনকোটি জেলার পুলিশ সুপার সুদাম্বিকা আর, উত্তর ত্রিপুরা জেলার পুলিশ সুপার অভিনাশ রাই সহ একাধিক শীর্ষ পুলিশ আধিকারিক। এছাড়াও উপস্থিত ছিলেন উত্তর জেলার জেলাশাসক ও অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা।প্রশাসনের এই তৎপরতায় নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার হবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

বিভাগ