এডিসি নির্বাচনের আগে খোয়াইয়ে আইপিএফটি থেকে রাজীব ভট্টাচার্যের হাত ধরে বিজেপিতে যোগ ১১৩ ভোটারের

Apr 06, 2026

এডিসি নির্বাচনের আগে খোয়াইয়ে আইপিএফটি থেকে রাজীব ভট্টাচার্যের হাত ধরে বিজেপিতে যোগ ১১৩ ভোটারের

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ

আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে রবিবার খোয়াই জেলা বিজেপি কার্যালয়ে আয়োজিত এক যোগদান সভা। এই সভায় আইপিএফটি ছেড়ে বিজেপিতে শামিল হলেন ৩৫টি পরিবারের মোট ১১৩ জন ভোটার।এদিন যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে স্বাগত জানান বিজেপি-র প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য। মূলত আশারামবাড়ি ও হালাহালি কেন্দ্রের আইপিএফটি দলের দুই প্রভাবশালী নেতার নেতৃত্বে তাদের কর্মী-সমর্থকরা এদিন গেরুয়া শিবিরে নাম লেখান।

যোগদান সভা শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন, রাজ্যের মানুষ বর্তমান সরকারের উন্নয়নমূলক কাজে আস্থাশীল।   এডিসি নির্বাচনের আগে এই যোগদান প্রমাণ করছে যে পাহাড়েও বিজেপি-র জনপ্রিয়তা তুঙ্গে। আইপিএফটি ছেড়ে আসা এই কর্মীদের উপস্থিতিতে দলের সাংগঠনিক ভিত আরও শক্তিশালী হবে।

বিভাগ