রাজ্যের এডিসি নির্বাচনকে সামনে রেখে সবকটি রাজনৈতিক দলই ময়দান চোষে বেড়াচ্ছে , কেউ এক সুচ জমি ছাড়তে নারাজ । বর্তমানে এডিসিতে ক্ষমতাসীন তিপ্রামথা যেমন নিজেদের গদি বাচাতে উঠে পড়ে লেগেছে , তেমনি রাজ্যের অন্যতম ক্ষমতাশীল দল বিজেপিও ক্ষমতা দখলের লড়াইয়ে চোখে চোখ রেখে নিজেদের প্রচার চালিয়ে যাচ্ছে , সেক্ষেত্রে যেন কিছুটা হলেও এগিয়ে শাসক দল বিজেপি । কেননা প্রতিদিনই কোথাও না কোথাও দলবদলের ঘটনাও সামনে আসছে। যেটাতে বর্তমানে এডিসিতে ক্ষমতাসীন তিপ্রামথা দলের ভাঙ্গনের চিত্রই বারবার সামনে আসছে , এর ব্যাতিক্রম হল না রবিবারও । কেননা এদিন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার জিরানিয়ার বিজেপি প্রার্থীর সমর্থনে ভোট প্রচারে যান সেখানে আয়োজিত যোগদান সভায় এলাকার ১৫ নম্বর এলাকাধীন ১৮ নম্বর বুথের কান্তাকোবরা পাড়ায় বিভিন্ন দল ছেড়ে ১১টি পরিবারের মোট ৩৫ জন ভোটার বিজেপির পতাকা তলে সামিল হন। এদিন নবাগতদের দলীয় পতাকা তুলে দিয়ে দলে স্বাগত জানান আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার এবং বিজেপি প্রার্থী অভিজিৎ দেববর্মা। এদিন সংবাদ মাধ্যমকে মেয়র জানান সারা রাজ্যে উন্নয়ন হচ্ছে কিন্তু এডিসিতে উন্নয়নের জন্য কেন্দ্র এবং রাজ্য সরকারের পক্ষ থেকে যে অর্থ প্রদান করা হয়েছে তা তারা স্বজনপোষন করেছে , দুর্নীতি করেছে , লুট করেছে যার ফলে এডিসিতে জনজাতিদের প্রকৃত যে উন্নয়ন হবার কথা সেটা হয়নি , এটা শুধুমাত্র এডিসিতে বিজেপি নেতৃত্বাধীন যে নতুন সরকার হবে সেটার সাথে রাজ্য এবং কেন্দ্র সরকারের যৌথ সহযোগীতায় সম্ভব হবে বলে জানান তিনি ।
এদিন যোগদান সভা শেষে দলীয় প্রার্থীর সমর্থনে বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রচার করেন মেয়র দীপক মজুমদার। এদিনের এই দলবদল আগামী নির্বাচনে ভোটের ফলাফলে কতটা প্রভাব ফেলবে, তা নিয়েই এখন রাজনৈতিক মহলে জল্পনা ।