আসন্ন এডিসি নির্বাচনকে পাখির চোখ করে প্রচারের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে রাজ্যের শাসকদল বিজেপি।

Apr 08, 2026

আসন্ন এডিসি নির্বাচনকে পাখির চোখ করে প্রচারের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে রাজ্যের শাসকদল বিজেপি।

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ

আসন্ন এডিসি নির্বাচনকে পাখির চোখ করে প্রচারের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে রাজ্যের শাসকদল বিজেপি। মঙ্গলবার ৮-গঙ্গানগর-গন্ডাছড়া নির্বাচনী কেন্দ্রের বিভিন্ন প্রত্যন্ত  এলাকায় দলীয় প্রার্থী ভূমিকানন্দ রিয়াং-এর সমর্থনে এক নিবিড় জনসম্পর্ক অভিযান চালানো হয়। এই প্রচার কর্মসূচিতে নেতৃত্ব হিসেবে উপস্থিত ছিলেন বিজেপির ধলাই জেলা সাধারণ সম্পাদক গোপাল সূত্রধর।এদিন নির্বাচনী কেন্দ্রের প্রত্যন্ত এলাকাগুলোতে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলেন প্রার্থী ও দলীয় নেতৃত্বরা। প্রচারে বেরিয়ে 'জনদেবতা' তথা সাধারণ মানুষের আশীর্বাদ নেন ভূমিকানন্দ রিয়াং।

 

৮ - গঙ্গাছড়া-গন্ডাছড়ায় বিজেপির ঝোড়ো প্রচার, জয়ের বিষয়ে ১০০ শতাংশ আশাবাদী প্রার্থী ভূমিকানন্দ রিয়াং

 

 আসন্ন এডিসি নির্বাচনকে পাখির চোখ করে প্রচারের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে রাজ্যের শাসকদল বিজেপি। মঙ্গলবার ৮-গঙ্গানগর-গন্ডাছড়া নির্বাচনী কেন্দ্রের বিভিন্ন প্রত্যন্ত  এলাকায় দলীয় প্রার্থী ভূমিকানন্দ রিয়াং-এর সমর্থনে এক নিবিড় জনসম্পর্ক অভিযান চালানো হয়। এই প্রচার কর্মসূচিতে নেতৃত্ব হিসেবে উপস্থিত ছিলেন বিজেপির ধলাই জেলা সাধারণ সম্পাদক গোপাল সূত্রধর।এদিন নির্বাচনী কেন্দ্রের প্রত্যন্ত এলাকাগুলোতে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলেন প্রার্থী ও দলীয় নেতৃত্বরা। প্রচারে বেরিয়ে 'জনদেবতা' তথা সাধারণ মানুষের আশীর্বাদ নেন ভূমিকানন্দ রিয়াং। এই জনসংযোগ অভিযানে দলীয় কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে।প্রচার চলাকালীন ভোটারদের সামনে কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের সাফল্য তুলে ধরেন প্রার্থী ভূমিকা নন্দ রিয়াং এবং গোপাল সূত্রধর। ভূমিকা নন্দ রিয়াং দাবি করেন, ডাবল ইঞ্জিন সরকারের মাধ্যমেই রাজ্যের পাহাড় ও সমতলে অভূতপূর্ব উন্নয়ন সম্ভব হয়েছে।তিনি আরো বলেন​, আমরা জাতি-জনজাতি নির্বিশেষে সবার সামগ্রিক উন্নয়নের লক্ষ্য নিয়ে কাজ করছি। আগামী দিনে এডিসি-র মাধ্যমে পাহাড়ের মানুষের কাছে পরিষেবা পৌঁছে দিতে আমরা দায়বদ্ধ। জয়ের ব্যাপারে এক শতাংশ আশাবাদী প্রার্থী ভূমিকা নন্দ রিয়াং ।গঙ্গানগর-গন্ডাছড়া কেন্দ্রে বিজেপির জয় কেবল সময়ের অপেক্ষা বলে মনে করছেন জেলা সাধারণ সম্পাদক গোপাল সূত্রধর। তিনি আত্মবিশ্বাসের সঙ্গে জানান, এলাকার মানুষ উন্নয়নের পক্ষেই রায় দেবেন এবং এই আসনে বিপুল ভোটে পদ্ম শিবির জয়ী হবে।নির্বাচনী দিনক্ষণ যত ঘনিয়ে আসছে, শাসকদলের এমন ঝোড়ো প্রচার রাজনৈতিক মহলে বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

বিভাগ

সর্বশেষ খবর