বটতলার জহর ব্রিজের মত ভিআইপি রোডের রাধানগর ব্রিজের নিচেও নেশা সামগ্রীর রমরমা বাজার।অনেকটা  খুল্লম খুল্লাই চলছে এই বাজার ।

Apr 08, 2026

বটতলার জহর ব্রিজের মত ভিআইপি রোডের রাধানগর ব্রিজের নিচেও নেশা সামগ্রীর রমরমা বাজার।অনেকটা খুল্লম খুল্লাই চলছে এই বাজার ।

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ

বটতলার জহর ব্রিজের মত ভিআইপি রোডের রাধানগর ব্রিজের নিচেও নেশা সামগ্রীর রমরমা বাজার।অনেকটা  খুল্লম খুল্লাই চলছে এই বাজার ।এখানে শহর এবং শহরতলীর বিভিন্ন প্রান্তের যুবসমাজ সমবেত হয় ।তবে প্রাইভেট টিউশন এর মতই ব্যাচে ব্যাচে আসে যুবকরা। মদ ,গাঁজা ,ব্রাউন সুগার, ইয়াবা ট্যাবলেট সব ধরনের নেশা সামগ্রী এখানে পাওয়া যায় ।অনেকে নেশা সামগ্রি কিনে নিয়ে যায়। আবার অনেকে নেশা সামগ্রী কিনে এখানে বসেই সেবন করে ।বিষয়টি সভ্য সমাজের দৃষ্টির আড়ালেই হয়ে থাকে ।নেশা কারবারি এবং নেশা সেবনকারী উভয় অংশের জন্যই অত্যন্ত নিরাপদ রাধানগর ব্রিজের নিচের এই স্থানটি ,যা ধরা পড়েছে আমাদের গোপন ক্যামেরায়।

: রাধানগর ব্রিজের নিচেই চলছে জীবন ধ্বংসের মহাযজ্ঞ ,নির্বিকার পুলিশ প্রশাসন 

নেশা সামগ্রীর ওপেন সিক্রেট বাজার রাজধানীর রাধানগর ব্রিজের নিচে। এই ব্রিজের নিচে সব ধরনের নেশা দ্রব্যই পাওয়া যায়। দুপুর গড়িয়ে বিকেল হলেই এই স্থানে বিভিন্ন প্রান্তের যুবকদের সমাগম ঘটে ।গোটা ঘটনা জেনেও পশ্চিম থানার পুলিশ নীরব ভূমিকা পালন করে চলছে বলে সংবাদ।

বটতলার জহর ব্রিজের মত ভিআইপি রোডের রাধানগর ব্রিজের নিচেও নেশা সামগ্রীর রমরমা বাজার।অনেকটা  খুল্লম খুল্লাই চলছে এই বাজার ।এখানে শহর এবং শহরতলীর বিভিন্ন প্রান্তের যুবসমাজ সমবেত হয় ।তবে প্রাইভেট টিউশন এর মতই ব্যাচে ব্যাচে আসে যুবকরা। মদ ,গাঁজা ,ব্রাউন সুগার, ইয়াবা ট্যাবলেট সব ধরনের নেশা সামগ্রী এখানে পাওয়া যায় ।অনেকে নেশা সামগ্রি কিনে নিয়ে যায়। আবার অনেকে নেশা সামগ্রী কিনে এখানে বসেই সেবন করে ।বিষয়টি সভ্য সমাজের দৃষ্টির আড়ালেই হয়ে থাকে ।নেশা কারবারি এবং নেশা সেবনকারী উভয় অংশের জন্যই অত্যন্ত নিরাপদ রাধানগর ব্রিজের নিচের এই স্থানটি ,যা ধরা পড়েছে আমাদের গোপন ক্যামেরায়।

অভিযোগ, সভ্য সমাজের কল্পনার বাইরে হলেও একাংশ যুবসমাজের ধ্বংসের এই আঁতুর ঘর সম্পর্কে বিস্তারিতভাবেই জানেন পশ্চিম থানার পুলিশ আধিকারিকরা ।কিন্তু এর বিরুদ্ধে কোন ব্যবস্থা পুলিশ গ্রহণ করেনা ।তবে মাঝে মাঝে তিন থেকে চার মাস বাদে প্রশাসনের উপর তলার চাপ বাড়লে পুলিশ সংবাদ মাধ্যমকে জানিয়েই এই স্থানে অভিযান চালিয়ে ক্রেডিট আদায় করে ।এদিন সংশ্লিষ্ট এলাকারই দুই ইট ভাঙ্গার শ্রমিক বিষয়টি নিয়ে তাদের বক্তব্য ক্যামেরার সামনে তুলে ধরেন।

উল্লেখ্য ,রাধানগর ব্রিজের নিচের এই জায়গাটি কেবলমাত্র নেশা বাজারই নয় ,শহরে এইচ আই ভি সংক্রমণ ছড়িয়ে পড়ার একটি ডিপোও বটে ।কারণ এখানে সিরিঞ্জ এর মাধ্যমে ড্রাগস গ্রহণ করা  হয়। ব্রিজের উপরেই কর্মব্যস্ত নাগরিক সভ্যতার ছাপ। আর মোমবাতির আলোক শিখার মতই ব্রিজের নিচে এই আধো আলো ছায়াতে চলছে জীবন ধ্বংসের মহাযজ্ঞ।

বিভাগ

সর্বশেষ খবর