আজ থেকে শুরু হল পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ পর্ব। খোয়াই মহকুমার ৯ নং আসন আশারাম বাড়ি-হাল হালি এবং ১২ নং আসন রামচন্দ্র ঘাট এই দুটির কেন্দ্রের জন্য খোয়াই মহকুমা ম্যাজিস্ট্রেট কার্যালয় প্রাঙ্গণে সকাল দশটা থেকে শুরু হল পোস্টাল ব্যালটে ভোট গ্রহণ পর্ব। আজ এবং আগামীকাল এই দুইদিন পোস্টাল ব্যালটে ভোট গ্রহণ করা হবে। পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থার মধ্য দিয়ে চলছে ভোট গ্রহণ। এক সাক্ষাৎকারে এই দুটি কেন্দ্রের রিটার্নিং অফিসার তথা খোয়াই মহকুমা ম্যাজিস্ট্রেট নির্মল কুমার ঝাঁ জানান, ৯ আশারাম বাড়ী - হাল হালি আসনের জন্য পোস্টাল ব্যালট ইস্যু করা হয়েছে ৩০৩ টি। ১২ রামচন্দ্র ঘাট আসনের জন্য পোস্টাল ব্যালট ইস্যু করা হয়েছে ৩৫২ টি। এরমধ্যে খোয়াই ভোট গ্রহণ কেন্দ্রে ৯ নং আসনের জন্য ভোট গ্রহণ করা হবে ২১৩ টি এবং ১২ নং আসনের জন্য ভোট গ্রহণ করা হবে ১৪২টি। এই দুই কেন্দ্রের বাকি ভোটাররা কর্মসূত্রে যে স্থানে রয়েছেন সেই স্থানে ভোট দান করবেন।