মঙ্গলবার ৭ই এপ্রিল দক্ষিণ ত্রিপুরার সাব্রুম মহকুমায় ২৭ পূর্ব মুহুরিপুর-ভুরাতলী এবং ২৮ শিলাছড়ি-মনুবনকুল কেন্দ্রকে ঘিরে কমিশনিংয়ের দ্বিতীয় পর্ব সম্পন্ন হচ্ছে।

Apr 08, 2026

মঙ্গলবার ৭ই এপ্রিল দক্ষিণ ত্রিপুরার সাব্রুম মহকুমায় ২৭ পূর্ব মুহুরিপুর-ভুরাতলী এবং ২৮ শিলাছড়ি-মনুবনকুল কেন্দ্রকে ঘিরে কমিশনিংয়ের দ্বিতীয় পর্ব সম্পন্ন হচ্ছে।

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ

মঙ্গলবার ৭ই এপ্রিল দক্ষিণ ত্রিপুরার সাব্রুম মহকুমায় ২৭ পূর্ব মুহুরিপুর-ভুরাতলী এবং ২৮ শিলাছড়ি-মনুবনকুল কেন্দ্রকে ঘিরে কমিশনিংয়ের দ্বিতীয় পর্ব সম্পন্ন হচ্ছে। একই সঙ্গে নির্বাচনী দায়িত্বে নিযুক্ত কর্মীদের জন্য পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ প্রক্রিয়াও শুরু হয়েছে। রিটার্নিং অফিসার তথা সাব্রুমের মহকুমা শাসক সুমন রক্ষিত জানান, নির্বাচন কমিশনের নির্ধারিত সমস্ত নির্দেশিকা মেনেই প্রতিটি ধাপ সম্পন্ন করা হচ্ছে এবং কোথাও কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার খবর নেই। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আসন্ন নির্বাচনকে সামনে রেখে সকল প্রস্তুতি প্রায় সম্পূর্ণ এবং নিরাপত্তা ও স্বচ্ছতা বজায় রাখতে বিশেষ নজর দেওয়া হচ্ছে।

 

সাব্রুমে কমিশনিংয়ের দ্বিতীয় পর্ব ও পোস্টাল ব্যালট ভোট গ্রহণ শুরু

 

মঙ্গলবার ৭ই এপ্রিল দক্ষিণ ত্রিপুরার সাব্রুম মহকুমায় ২৭ পূর্ব মুহুরিপুর-ভুরাতলী এবং ২৮ শিলাছড়ি-মনুবনকুল কেন্দ্রকে ঘিরে কমিশনিংয়ের দ্বিতীয় পর্ব সম্পন্ন হচ্ছে। একই সঙ্গে নির্বাচনী দায়িত্বে নিযুক্ত কর্মীদের জন্য পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ প্রক্রিয়াও শুরু হয়েছে।সাব্রুম মহকুমা শাসকের কার্যালয়ে কমিশনিংয়ের কাজ পরিচালিত হচ্ছে, যেখানে ভোটগ্রহণ সামগ্রী ও প্রয়োজনীয় সরঞ্জাম যাচাই-বাছাই করা হয়। অন্যদিকে সাব্রুম ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে কর্মীদের পোস্টাল ব্যালটের ভোট গ্রহণ প্রক্রিয়া সুষ্ঠুভাবে চলছে।

সমগ্র কার্যক্রমটি রিটার্নিং অফিসার তথা সাব্রুমের মহকুমা শাসক সুমন রক্ষিতের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে। তিনি জানান, নির্বাচন কমিশনের নির্ধারিত সমস্ত নির্দেশিকা মেনেই প্রতিটি ধাপ সম্পন্ন করা হচ্ছে এবং কোথাও কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার খবর নেই।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আসন্ন নির্বাচনকে সামনে রেখে সকল প্রস্তুতি প্রায় সম্পূর্ণ এবং নিরাপত্তা ও স্বচ্ছতা বজায় রাখতে বিশেষ নজর দেওয়া হচ্ছে।

বিভাগ

সর্বশেষ খবর