একসাথে নিয়োগের দাবিতে অর্থমন্ত্রীর বাসভবনের সামনে টেট-২ উত্তীর্ণদের বিক্ষোভ

Apr 08, 2026

একসাথে নিয়োগের দাবিতে অর্থমন্ত্রীর বাসভবনের সামনে টেট-২ উত্তীর্ণদের বিক্ষোভ

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ

অবিলম্বে একসাথে নিয়োগের দাবিতে মঙ্গলবার অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ের সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করলো টেট টু উত্তীর্ণ কর্ম প্রার্থীরাপরে বিশাল সংখ্যক পুলিশ বাহিনী ছুটে এসে বিক্ষোভ প্রদর্শনকারীদের গ্রেফতার করে এডিনগরস্হিত  পুলিশ মাঠে নিয়ে যায়। এদিন এই বিক্ষোভ প্রদর্শন থেকে এক টেট-২  উত্তীর্ণ কর্মপ্রার্থী জানান ,তারা ১৪৮৮ জন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ।এর থেকে অনেক বেশি শূন্য পদ পড়ে রয়েছে। তাই তারা একসাথে সবার নিয়োগের দাবি করছেন। তিনি আরো জানান, রিজার্ভেশন ক্রাইটেরিয়া মেনে চাকরি দেওয়া হলে প্রায় অর্ধেক কর্মপ্রার্থীরাই চাকরি পাবেন না।

 

২০২৫ সালের টেট টু উত্তীর্ণ কর্মপ্রার্থীরা একসাথে নিয়োগের দাবিতে দীর্ঘদিন ধরেই আন্দোলন করে আসছে ।কিন্তু রাজ্য সরকার সম্প্রতি সিদ্ধান্ত নিয়েছে টেট-২ উত্তীর্ণদের মধ্য থেকে ১০২০ জনকে নিয়োগ করা হবে ।রাজ্য সরকারের এই সিদ্ধান্তে কিছুটা জটিলতা রয়েছে ।জটিলতাটি হল এই, রোস্টার প্রথা পালন করেই সরকার ১০২০ জনকে নিয়োগ করবে ।এই ক্ষেত্রে দেখা গেছে রিজার্ভেশন নিয়ম মেনে শুন্য পদ পূরণ করা হলে ৭০০ থেকে ৭৫০টি পদ পূরণ করা হবে ।বাকি পদগুলি শূন্যই থেকে যাবে। এই ক্ষেত্রে বঞ্চিত হবেন মোট উত্তীর্ণ পরীক্ষার্থীর প্রায় অর্ধেক কর্মপ্রার্থীরা। টেট-২ উত্তীর্ণ পরীক্ষার্থীরা এর প্রতিবাদ জানিয়ে আসছে। এই প্রতিবাদের অঙ্গ হিসেবেই এদিন আগরতলার সিটি সেন্টারে সামনে সকল উত্তীর্ণ পরীক্ষার্থীরা সমবেত হন ।সিটি সেন্টারের সামনে স্লোগান দিয়ে বিক্ষোভ প্রদর্শন করার পর তারা মিছিল করে অর্থমন্ত্রী প্রনজিৎ সিংহ রায়ের সরকারি বাসভবনের সামনে এসে বিক্ষোভ দেখাতে শুরু করেন।

 

এদিন এই বিক্ষোভ প্রদর্শন থেকে এক টেট-২  উত্তীর্ণ কর্মপ্রার্থী জানান ,তারা ১৪৮৮ জন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ।এর থেকে অনেক বেশি শূন্য পদ পড়ে রয়েছে। তাই তারা একসাথে সবার নিয়োগের দাবি করছেন। তিনি আরো জানান, রিজার্ভেশন ক্রাইটেরিয়া মেনে চাকরি দেওয়া হলে প্রায় অর্ধেক কর্মপ্রার্থীরাই চাকরি পাবেন না। তাই কবে নাগাদ অন্যান্য কর্মপ্রার্থীদের নিয়োগ করা হবে তা জানতেই অর্থমন্ত্রীর সাথে দেখা করতে এসেছেন।

 

এদিন অর্থমন্ত্রী প্রনজিৎ সিংহ রায়ের সরকারি বাসভবনের সামনে বিক্ষোভের খবর পেয়ে ছুটে আসেন পশ্চিম থানার ওসি রানা চ্যাটার্জি সহ বিশাল পুলিশ বাহিনী ।ওসি বিক্ষোভ প্রদর্শনকারীদের সাথে কথা বলে তাদেরকে সরে যাওয়ার জন্য আহ্বান জানান ।কিন্তু পুলিশের এই আহবানে সাড়া না দেওয়ায় অবশেষে বিক্ষোভ প্রদর্শনকারীদের গ্রেফতার করে  এডিনগর পুলিশ মাঠে নিয়ে যাওয়া হয়।

বিভাগ

সর্বশেষ খবর