Apr 15, 2026
নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ বাংলা নববর্ষ পয়লা বৈশাখ উপলক্ষ্যে হার্দিক শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সবার সুখ, সমৃদ্ধি ও সুস্বাস্থ্যের জন্য প্রার্থনা করেছেন প্রধানমন্ত্রী মোদী। বুধবার সকালে সামাজিক মাধ্যমে নববর্ষের শুভেচ্ছায় প্রধানমন্ত্রী মোদী লিখেছেন, পয়লা বৈশাখের শুভেচ্ছা। আনন্দ ও ভ্রাতৃত্বের চেতনা সদা বিরাজমান থাকুক।প্রধানমন্ত্রী মোদী শুভেচ্ছা-বার্তায় আরও লিখেছেন, আমি সকলের সাফল্য, সুখ, সমৃদ্ধি ও সুস্বাস্থ্যের জন্য প্রার্থনা করছি। শুভ নববর্ষ। প্রতিবছরের মতো এই বছরও বাংলা নববর্ষ উপলক্ষ্যে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
Copyright ©2026 | News Tripura