পয়লা বৈশাখে বাংলায় শুভেচ্ছা নিতিন নবীনের

Apr 15, 2026

পয়লা বৈশাখে বাংলায় শুভেচ্ছা নিতিন নবীনের

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ   পয়লা বৈশাখে ইংরেজির পাশাপাশি বাংলা ভাষাতেও শুভেচ্ছা জানালেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন। এদিন তিনি সমাজ মাধ্যম এক্স হ্যান্ডলে লেখেন, "পয়লা বৈশাখের এই পুণ্য লগ্নে আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা! বাংলা নববর্ষের এই শুভ মুহূর্ত আমাদের মনে এক নবীন আশা এবং সম্মিলিত আকাঙ্ক্ষার সঞ্চার করে। বাংলার সুমহান ঐতিহ্য ও সাংস্কৃতিক অহংকারের শিকড়ে প্রোথিত এই উৎসব আজ আমাদের অনুপ্রাণিত করে এক নতুন ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে— এমন এক আগামী, যেখানে প্রতিটি পরিবারের জন্য সুনিশ্চিত হবে সার্বিক উন্নয়ন, সুশাসন এবং মাথা উঁচু করে বাঁচার আত্মমর্যাদা।"