সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর বার্তা মুখ্যমন্ত্রীর,      ক্ষতিগ্রস্তদের জন্য অর্থ সাহায্য

Apr 22, 2026

সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর বার্তা মুখ্যমন্ত্রীর, ক্ষতিগ্রস্তদের জন্য অর্থ সাহায্য

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ

রাজ্যে রাজনৈতিক হিংসার বাতাবরণকে চিরতরে নির্মূল করতে এবং ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে একগুচ্ছ বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার খোয়াইতে আসেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা। বিজেপি জেলা অফিসে আশ্রয় নেওয়া বিপন্ন পরিবারগুলোর সঙ্গে দেখা করেন তিনি। রাজনৈতিক প্রতিহিংসার শিকার হওয়া এই মানুষগুলোর সঙ্গে কথা বলে মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন যে, রাজ্যে আইনের শাসন রক্ষায় তাঁর সরকার বিন্দুমাত্র আপস করবে না। অপরাধীদের প্রশাসন নিয়েছে, তা এবার পূর্ণ শক্তিতে প্রয়োগ করা হবে। এদিন পরিদর্শনের সময় মুখ্যমন্ত্রী সরাসরি কথা বলেন। আজ মুখ্যমন্ত্রীর প্রথম জেলা অফিস থেকে বেহালা বড়ি  চলে যান সেখানে প্রতিগ্রস্ত বাড়ি পরিদর্শন করে। পরিদর্শনকালে উপস্থিত ছিল রাজ্য পুলিশের মহা নির্দেশক অনুরাগ সহ বিজেপি দলের নেতৃত্ব।

বিভাগ