বিদ্যুৎ স্পৃষ্ঠে নিহত এক ব্যক্তি, শোকের ছায়া প্রতাপগড়ের  বাঘা টিলায়

Apr 22, 2026

বিদ্যুৎ স্পৃষ্ঠে নিহত এক ব্যক্তি, শোকের ছায়া প্রতাপগড়ের বাঘা টিলায়

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ

চুড়ান্ত খামখেয়ালিপনার মর্মান্তিক পরিনাম ।নিজ বাড়িতে বিদ্যুৎ স্পৃষ্ঠে মৃত্যু হল এক ব্যক্তির ।মৃত ব্যক্তির নাম অমৃত চক্রবর্তী ।ঘটনা সোমবার সন্ধ্যা রাতে রাজধানীর প্রতাপগড়ের বাঘাটিলা এলাকায়।

 

বাথরুমে কাজ করার জন্য বিদ্যুতের পরিবাহি তার নিয়ে যাচ্ছিলেন এক ব্যক্তি ।তখন অসাবধানতায় সেই পরিবাহিতারেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় তার। মৃত ব্যক্তির নাম অমৃত চক্রবর্তী। ঘটনা সোমবার সন্ধ্যা রাতে রাজধানীর প্রতাপগড়ের বাঘাটিলা এলাকায় ।জানা গেছে ,নিজ বাড়িতেই বাথরুমের কাজ চলছিল। সন্ধ্যা হয়ে আসায় নির্মাণ শ্রমিকদের আলোর ব্যবস্থা করার জন্য বিদ্যুতের একটি পরিবাহী তার হাতে বাথরুমে আলো জ্বালানোর ব্যবস্থা করছিলেন অমৃত চক্রবর্তী। সেই সময় সেই পরিবাহিতারেই বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি ।তার বাঁ হাতটি ঝলসে যায় ।  সাথে সাথে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তাকে বাড়ির সবাই উদ্ধার করে আইজিএম হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক অমৃত চক্রবর্তীকে মৃত বলে ঘোষণা করেন।পরে তার দেহ ময়না তদন্তের জন্য জিবি হাসপাতালের মর্গে পাঠানো হয় ।   মঙ্গলবার ময়না তদন্ত শেষে অমৃত চক্রবর্তীর মৃতদেহ পরিজনদের হাতে তুলে দেয় জিবি হাসপাতাল কর্তৃপক্ষ। তখন মৃত ব্যক্তির এক নিকট আত্মীয় এই কথা জানান।

 

মঙ্গলবার ময়না তদন্তের পর প্রয়াত অমৃত চক্রবর্তীর মরদেহ প্রতাপগড়ের বাঘাটিলা এলাকার নিজ বাসভবনে নিয়ে যাওয়া হয়। ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় শোকের ছায়া নেমে আসে।

বিভাগ