পরকীয়ার অভিযোগে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের এক সিকিউরিটির গার্ড কে বাড়িতে ডেকে নিয়ে বেধড়ক পেঠালো এক ব্যক্তি।

Apr 22, 2026

পরকীয়ার অভিযোগে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের এক সিকিউরিটির গার্ড কে বাড়িতে ডেকে নিয়ে বেধড়ক পেঠালো এক ব্যক্তি।

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ

পরকীয়ার অভিযোগে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের এক সিকিউরিটির গার্ড কে বাড়িতে ডেকে নিয়ে বেধড়ক পেঠালো এক ব্যক্তি। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন গামাই বাড়ি এলাকায়।  ঘটনায় জানা যায় গামাই বাড়ি এলাকার বিমল মালাকারের স্ত্রীর সাথে একই এলাকার হাসপাতালে কর্মরত সিকিউরিটি গার্ড রাজিব মালাকারের অবৈধ সম্পর্ক দীর্ঘদিন ধরে। গতকাল রাতে বিমল মালাকার রাজীব মালাকারকে বাড়িতে ডেকে নিয়ে বেধড়ক মারধর করে। খবর পেয়ে এলাকার লোক এবং রাজীব মালাকারের মা তাকে তেলিয়ামুডা মহকুমা হাসপাতালে নিয়ে আসে। তার সারা শরীর এবং মাথায় আঘাত লাগে। বর্তমানে তার চিকিৎসা চলছে তেলিয়ামুডা মহকুমা হাসপাতালে। যদিও রাজিব মালাকারের মা ওই অবৈধ সম্পর্কের কথা সম্পূর্ণ অস্বীকার করে। তিনি এ ব্যাপারে আইনের সাহায্য নেবেন বলে জানান।

বিভাগ