ভারত কোনও ধরনের সন্ত্রাসের কাছে মাথা নত করবে না : প্রধানমন্ত্রী

Apr 22, 2026

ভারত কোনও ধরনের সন্ত্রাসের কাছে মাথা নত করবে না : প্রধানমন্ত্রী

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ  ভারত কোনও ধরনের সন্ত্রাসের কাছে মাথা নত করবে না, জম্মু ও কাশ্মীরের পহেলগাঁও-এ সন্ত্রাসী হামলার বার্ষিকীতে এই বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার সকালে এক্স মাধ্যমে প্রধানমন্ত্রী মোদী জানান, "গত বছর এই দিনে ভয়াবহ পহেলগাঁও সন্ত্রাসী হামলায় নিহত নিরীহদের স্মরণ করছি। তাঁদের কখনও ভোলা যাবে না। এই শোক কাটিয়ে ওঠার সময়ে শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতিও আমার সমবেদনা রইল। দেশ হিসেবে আমরা শোক ও সংকল্পে ঐক্যবদ্ধ। ভারত কোনও ধরনের সন্ত্রাসের কাছে মাথা নত করবে না। সন্ত্রাসীদের জঘন্য পরিকল্পনা কখনও সফল হবে না।"জম্মু কাশ্মীরে পহেলগাঁও-এ সন্ত্রাসবাদী হামলার বুধবার প্রথম বার্ষিকী। গতবছর এই দিনেই পহেলগাঁও-এ এক স্থানীয় বাসিন্দা এবং ২৫ জন পর্যটককে হত্যা করে সন্ত্রাসবাদীরা। নারকীয় এই ঘটনা, সমগ্র দেশকে কাঁপিয়ে দিয়েছিল। ভারতীয় সেনা সমাজ মাধ্যমে ঘটনার ষড়যন্ত্রকারীদের কড়া বার্তা দিয়ে জানিয়েছে, মানবিকতার সীমা লঙ্ঘিত হলে তার জবাবও হবে অত্যন্ত সুনির্দিষ্ট। 

বিভাগ