শহরের এক স্বর্ণের দোকানে প্রশাসনিক অভিযান, সিজ করা হল ৩টি ওজন পরিমাপ যন্ত্র

Apr 23, 2026

শহরের এক স্বর্ণের দোকানে প্রশাসনিক অভিযান, সিজ করা হল ৩টি ওজন পরিমাপ যন্ত্র

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ

শংসাপত্রহীন ওজন পরিমাপ যন্ত্রেই চলছে সোনার গহনা বিক্রি! গ্রাহকদের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজধানীর বসুন্ধরা জুয়েলারি হাউসে হানা দিয়ে তিনটি ওজন মাপার যন্ত্রই সিজ করল ওজন ও পরিমাপ দপ্তর ।ঘটনায় রাজধানীতে তীব্র চাঞ্চল্য ছড়ায়।

 

আগরতলায় অবৈধ ওজন পরিমাপ যন্ত্রে স্বর্ণ বিক্রি করে গ্রাহকদের পকেট কাটছে কিছু জুয়েলারি দোকানগুলি ।ক্রেতা সাধারনের এই অভিযোগ বরাবরের ।সব কিছু ম্যানেজ করেই অতি সুচারুভাবে এই ধরনের কারসাজি চালিয়ে যাচ্ছে একাংশের জুয়েলারি দোকান গুলো ।সংশ্লিষ্ট বিষয়ে প্রশাসনের বধিরতায় ক্রেতা সাধারণের মধ্যে তীব্র ক্ষোভ ঝড়িয়ে পড়েছে। সম্প্রতি অক্ষয় তৃতীয়া অনুষ্ঠান সমাপন হয়েছে। এই সময় অনেকেই প্রথা মেনে সাধ্যমত সোনার গহনা কেনেন ।বেসরকারি খবরে জানা গেছে ,অক্ষয় তৃতীয়া উপলক্ষে শহরের গহনার দোকানগুলিতে ১০০ কোটি টাকার উপর স্বর্ণালংকার বিক্রি হয়েছে। কিন্তু একাংশের গহনার দোকানগুলিতে ওজন পরিমাপ যন্ত্রে গলদ ছিল অভিযোগ।ক্রেতা সাধারণ  ক্রয় করা সোনার অলংকার গুলি অন্যত্র ওজন পরিমাপ করে ওজনের তারতম্য খুঁজে পান।    বিষয়টি রাজ্য প্রশাসনের কাছে তুলে ধরেন ক্রেতা সাধারণ ।আর ক্রেতা  সাধারণের অভিযোগ পেয়েই বুধবার রাজধানীর বসুন্ধরা জুয়েলারিতে আচমকা হানা দেয় প্রশাসনের একটি দল। এই দলে ওজন পরিমাপ দপ্তরের আধিকারিকরা ছিলেন ।তারা সংশ্লিষ্ট গহনার দোকানের ওজন পরিমাপ যন্ত্রের পরীক্ষা-নিরীক্ষা করে বেশ কিছুটা বিচ্যুতি লক্ষ্য করেন। এর মধ্যে অন্যতম হলো এক বছর সময়সীমা পেরিয়ে গেলেও বসুন্ধরা জুয়েলারি দোকান কর্তৃপক্ষ ওজন পরিমাপ যন্ত্র গুলির ভেরিফিকেশন সার্টিফিকেট সংগ্রহ করার কোন প্রয়োজন উপলব্ধি করেনি। এদিন প্রশাসনিক দলটি দোকানের তিনটি ওজন পরিমাপ যন্ত্র সিজ করে। পাশাপাশি বুধবারের মধ্যেই ওজন পরিমাপ যন্ত্র গুলির ভেরিফিকেশন করিয়ে নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়। প্রশাসনিক দলের এক আধিকারিক এই সংবাদ জানান।

 

প্রসঙ্গত উল্লেখ্য যে রাজ্যে বুধবার ২৪ ক্যারেট ওজন সম্পন্ন সোনার প্রতি গ্রামের দর ১৫১০৪ টাকা ।২২ ক্যারেট যুক্ত সোনার প্রতি গ্রামের দর ১৪ হাজার থেকে ১৫ হাজার  টাকার মধ্যে। একটি অসমর্থিত সূত্রে জানা গেছে ,রাজধানীতে এমনও একাধিক গ্রাহক রয়েছেন যারা অক্ষয় তৃতীয়ার বাজারে স্বর্ণালঙ্কার কিনতে গিয়ে ওজন পরিমাপ যন্ত্রের ক্রুটির কারণে ৪০ হাজার থেকে ৭০ হাজার টাকা পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছেন।

বিভাগ