নারী শক্তি বন্ধন অধীনিয়ম বিল নিয়ে বুধবার সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয় বিজেপি ধলাই জেলা কার্যালয়ে।

Apr 23, 2026

নারী শক্তি বন্ধন অধীনিয়ম বিল নিয়ে বুধবার সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয় বিজেপি ধলাই জেলা কার্যালয়ে।

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ

নারী শক্তি বন্ধন অধীনিয়ম বিল নিয়ে বুধবার সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয় বিজেপি ধলাই জেলা কার্যালয়ে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বিজেপি ধলাই জেলা কমিটির সভাপতি পতিরাম ত্রিপুরা,বিজেপি ধলাই জেলা মহিলা মোর্চা কমিটির সভানেত্রী দীপা দেব, জেলা মহিলা মোর্চা কমিটির সাধারণ সম্পাদিকা বিনা দাস বিশ্বাস ও হেমালি দেববর্মা সহ অন্যান্য। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি জেলা কমিটির সভাপতি পতিরাম ত্রিপুরা বলেন নারী শক্তি বন্ধন অধীনিয়ম বিল নিয়ে বিরোধী দলগুলি বিরোধিতা করায় বিলটি সংসদে পাস হয়নি। যার ফলে মহিলাদের সংরক্ষণে ব্যাঘাত ঘটে। বিশেষ করে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, সমাজবাদী পার্টি সহ বেশ কিছু রাজনৈতিক দল এই বিলের তীব্র বিরোধিতা করে। তিনি বলেন প্রধানমন্ত্রী চাইছেন ভারত বর্ষকে ২০৪৭ কালের মধ্যে শক্তিশালী ভারত হিসেবে গড়ে তুলতে। আর এই ভারত গঠন করতে গিয়ে নারী শক্তির ভূমিকা অপরিসীম। তাদেরকে বাদ দিয়ে বিকশিত ভারত গঠন করা সম্ভব নয়। কিন্তু বিরোধীদের বিল নিয়ে বিরোধিতা করায় এই বিল পাস করা সম্ভব হয়নি। জেলা সভাপতি পতিরাম ত্রিপুরা বলেন গত ১৬ এবং ১৮ এপ্রিল লোকসভা ও বিধানসভার আসন সংরক্ষণের জন্য একটি সংশোধনী বিল আনা হয়। এই বিলটি পাস করার ক্ষেত্রে দুই তৃতীয়াংশের সমর্থন প্রয়োজন হয় কিন্তু কংগ্রেস সহ অন্যান্য কিছু দল বিরোধীতা করায় সংসদে বিলটি পাস হয়নি। সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জেলা সভাপতি কংগ্রেস ও বিরোধী দলগুলিকে তীব্র কটাক্ষ করেন।

বিভাগ