গন্ডাছড়ায় সম্পন্ন হল রাজ্য চুবালাই বুথু আয়োজিত ২৪তম রাজ্য ভিত্তিক বইসু মেলা।

Apr 23, 2026

গন্ডাছড়ায় সম্পন্ন হল রাজ্য চুবালাই বুথু আয়োজিত ২৪তম রাজ্য ভিত্তিক বইসু মেলা।

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ

বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে গন্ডাছড়ায় সম্পন্ন হল রাজ্য চুবালাই বুথু আয়োজিত ২৪তম রাজ্য ভিত্তিক বইসু মেলা। সমাপ্তি দিনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। রাজ্য চুবালাই বুথু আয়োজিত ২৪তম রাজ্য ভিত্তিক বইসু মেলার আনুষ্ঠানিক সূচনা হয় সোমবার। প্রদীপ প্রজ্জলন করে গন্ডাছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত রাজ্য ভিত্তিক বইসু মেলার সূচনা করেন চুবালাই বুথুর সমাজপতি তথা নারান বীরেন্দ্র ত্রিপুরা।  উক্ত সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়িকা নন্দিতা রিয়াং দেব্বর্মা, এমডিসি ক্ষত্রজয় ত্রিপুরা, এমডিসি ধনঞ্জয় ত্রিপুরা সহ একাধিক সম্মানীয় ব্যক্তিবর্গ। স্বাগত ভাষণ রাখেন সংশ্লিষ্ট সংগঠনের সাধারণ সম্পাদক তরণীসেন ত্রিপুরা। দুইদিনের উক্ত বইসু মেলার সমাপ্তি দিন ছিল মঙ্গলবার। সমাপ্তি অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মহামহিম রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। তাছাড়াও উপস্থিত ছিলেন ধলাই জেলার পুলিশ সুপার, প্রাক্তন ইএম রাজেশ ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ রামপদ জমাতিয়া এবং অন্যান্য ব্যক্তিরা। অনুষ্ঠানে রাজ্যপালকে ফুলের তুরা এবং রিষা পড়িয়ে অনুষ্ঠানে স্বাগত জানান জনজাতি যুবতীরা। উক্ত অনুষ্ঠানে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু একটি একটি স্মরণিকার আবরণ উনমোচন করে সাজানো মাঠ এবং বিভিন্ন স্টলগুলি পরিদর্শন করেন। সমাপ্তি অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখেন চুবালাই বুথুর রাজ্য সম্পাদক তরণীসেন ত্রিপুরা। বিভিন্ন নাচ গান এবং গড়িয়া নৃত্য উপভোগ করার পর রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু বক্তব্য রাখেন। বক্তব্যে চুবালাই বুথুর উদ্দেশ্য লক্ষ নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

বিভাগ