বিধায়ক তোফাজ্জল হোসেনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানাল প্রদেশ কংগ্রেস

Apr 23, 2026

বিধায়ক তোফাজ্জল হোসেনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানাল প্রদেশ কংগ্রেস

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ
 

সম্প্রতি পুলিশ আধিকারিকের সাথে দুর্ব্যবহারের ঘটনায় বিজেপি বিধায়ক তোফাজ্জল হোসেনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানাল কংগ্রেস ।এদিন কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন করে প্রদেশ কংগ্রেস মুখপাত্র প্রবীর চক্রবর্তী জানান, একজন বিধায়কের এই ধরনের ঘটনা মেনে নেওয়া যায় না।

 

শব্দ সমাপ্ত এডিসি নির্বাচনের পর থানার আধিকারিকের সাথে বক্সনগর এর বিজেপি বিধায়ক তোফাজ্জল হোসেনের দুর্ব্যবহারের ঘটনাটি সামাজিক মাধ্যম সূত্রে সকলেরই জানা। বিধায়কের এই ধরনের ঘটনার প্রতিক্রিয়া জানিয়েছে প্রদেশ কংগ্রেস। বুধবার কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন করে প্রদেশ কংগ্রেস প্রবক্তা প্রবীর চক্রবর্তী এই প্রতিক্রিয়া জানান ।তিনি জানান, একজন পুলিশ আধিকারিকের সাথে বিধায়ক তোফাজ্জল হোসেনের দুর্ব্যবহারের  ঘটনাটি কোন বিচ্ছিন্ন ঘটনা নয়। সম্প্রতি এই বিধায়কের বিরুদ্ধে নদী দখল করে অবৈধ নির্মাণ কাজের অভিযোগ উত্থাপিত হয়। বিষয়টি বিধানসভায় মুখ্যমন্ত্রীর নিকট জানানো হয় ।মুখ্যমন্ত্রী তদন্ত করে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছিলেন ।কিন্তু কার্যত কিছুই হয়নি ।সম্প্রতি এডিসি নির্বাচনের পরের দিন থানার ওসির সাথে বিধায়কের দুর্ব্যবহারের বিষয়টি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে ।বিষয়টি শুধু দেশেই নয় ,বহিরাষ্ট্রেও প্রচার পাচ্ছে ।এই ধরনের ঘটনার বিরুদ্ধে অতিসত্বর ব্যবস্থা গ্রহণ প্রয়োজন বলে জানান তিনি।

 

শব্দ সমাপ্ত এডিসি নির্বাচনের ফলাফল কে একটি গটাপ ম্যাচ বলে অভিহিত করেন প্রদেশ কংগ্রেস মুখপাত্র প্রবীর চক্রবর্তী ।তিনি বলেন ,এর ব্লু প্রিন্ট এক বছর আগের দিল্লিতে গৃহীত হয়েছিল। ২০২৮ সালের নির্বাচনী বৈতরণী পার হওয়ার লক্ষ্যেই এই ব্লুপ্রিন্ট রচনা করা হয়েছে বলে জানান তিনি।

বিভাগ