বিল্ডিং থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা

Apr 24, 2026

বিল্ডিং থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ

ধর্মনগরের মহেশপুর চা বাগানে তিনতলা একটি বিল্ডিং থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করলেন এক যুবক। আহত যুবকের নাম অজয় গৌড় গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে বজেন্দ্রনগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য ধর্মনগর জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।  ঘটনার তদন্তে কদমতলা থানার পুলিশ।