Apr 24, 2026
বুধবার রাজধানীতে একটি রোড শো সংঘটিত করল ত্রিপুরা এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট হাব। রাজ্যের ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উদ্যোক্তাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা ,শিল্প উন্নয়নে সহায়তা করা ,ক্ষুদ্র শিল্প স্থাপনে আগ্রহী যুবকদের বিভিন্ন সরকারি প্রকল্প ও উদ্যোগ সংক্রান্ত তথ্য প্রচার করা ।এদিন উদ্যোক্তাদের পক্ষ থেকে মুজাহিদীন আবেদিন এই সংবাদ জানান ।রোড শোটি জিবি বাজারস্হিত ত্রিপুরা এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট হাব এর কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে আই টিআই রোড , মঠ চৌমুহনী ,এমবিবি কলেজ, মোটর স্ট্যান্ড, অভয়নগর ব্রিজ হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে।
Copyright ©2026 | News Tripura