অয়েল পাম চাষের অগ্রগতি খতিয়ে দেখতে সংশ্লিষ্ট বিভাগের রাজ্যস্তরিয় আধিকারিক ডঃ রাজীব ঘোষ তেলিয়ামুড়া সফর করে। এদিন তিনি উত্তর মহারানী তুইকর্মা, খাসিয়ামঙ্গল, রূপাছড়া সহ বিভিন্ন এলাকার অয়েল পামের বাগান গুলি পরিদর্শন করেন। পরিদর্শনের সময় তিনি গাছের বৃদ্ধি, পরিচর্যা পদ্ধতি এবং উৎপাদন পরিস্থিতি সম্পর্কে কৃষকদের সাথে বিস্তারিত আলোচনা করেন।আধিকারিক বাগান ঘুরে দেখা ছাড়াও কৃষকদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং তাদের অভিজ্ঞতার কথা শোনেন। কৃষকরা জানান, সঠিক প্রশিক্ষণ পেলে ওয়েল পাম চাষ আরও লাভজনক হতে পারে।
এ সময় আধিকারিক তাদের বিভিন্ন আধুনিক চাষ পদ্ধতি ও পরিচর্যার বিষয়ে পরামর্শ দেন।
তিনি আরও জানান, রাজ্যে
পরিদর্শনের শেষে আধিকারিক আশাবাদ ব্যক্ত করেন যে, রাজ্যে ওয়েল পাম চাষ আরও বিস্তৃত হবে এবং কৃষকদের অর্থনৈতিক অবস্থার উন্নতি ঘটবে।
পরিদর্শনকারী টিমের সাথে ছিলেন তেলিয়ামুড়া মহকুমা কৃষি তত্ত্বাবধায়ক রিতেশ দে, সেক্টর আধিকারিক ডলি জমাতিয়া, ফিল্ড এসিস্টেন্ট মিহির রায় সহ অন্যান্যরা