নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি রণবীর কাপুর ও আলিয়া ভাট-এর কোলজুড়ে এসেছে কন্যা রাহা কাপুর। জন্মের পর থেকেই ছোট্ট রাহাকে ঘিরে ভক্তদের আগ্রহের শেষ নেই। অনেকেই ধারণা করেছিলেন, বড় হয়ে বাবা-মায়ের পথ অনুসরণ করে রূপালি পর্দায় নিজের জায়গা করে নেবে সে।তবে মেয়েকে নিয়ে আলিয়া ভাট-এর ভাবনা ভিন্ন। তিনি চান না রাহা গ্ল্যামার দুনিয়ায় পা রাখুক; বরং মেয়েকে একজন ক্রীড়াবিদ হিসেবে গড়ে উঠতে দেখতে চান এই অভিনেত্রী।সম্প্রতি এক সাক্ষাৎকারে আলিয়া জানান, অল্প বয়সেই রাহার মধ্যে একজন অ্যাথলিট হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছেন তিনি। মাত্র তিন বছর বয়সেই মেয়ের চলাফেরা ও আচরণে সেই ইঙ্গিত স্পষ্ট বলে মনে করছেন আলিয়া।নিজের ব্যক্তিগত জীবনের প্রসঙ্গে আলিয়া আরও বলেন, তার জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা তার মা—যার কাছ থেকেই তিনি শক্তি ও প্রেরণা পান প্রতিনিয়ত।