আম আদমি পার্টি থেকে ইস্তফা রাঘব চাড্ডার

Apr 25, 2026

আম আদমি পার্টি থেকে ইস্তফা রাঘব চাড্ডার

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ  শুক্রবার আম আদমি পার্টি থেকে ইস্তফা দিলেন রাঘব চাড্ডা। শুধু তাই নয়, দল ছেড়েই বিজেপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। রাঘবের সঙ্গে রাজ্যসভায় আম আদমি পার্টির আরও দুই সাংসদ সন্দীপ পাঠক এবং অশোক মিত্তলও কেজরিওয়ালের হাত ছেড়েছেন বলে জানা গিয়েছে। এ দিন দিল্লিতে সাংবাদিক সম্মেলন করে আম আদমি পার্টি ছাড়ার ঘোষণা করেন রাঘব। তাঁর সঙ্গেই ছিলেন অশোক মিত্তল এবং সন্দীপ পাঠক। রাঘব চাড্ডা বলেন, রাজ্যসভায় আম আদমি পার্টির দুই তৃতীয়াংশ সদস্য নিয়ে আমরা বিজেপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আম আদমি পার্টি নিজের আদর্শ থেকে বিচ্যুত হয়েছে বলে তোপ দেগেছেন তিনি। সোজাসুজি বলেছেন, আমরা ঘাম-রক্ত ঝরিয়ে এই পার্টি গড়ে তুলেছি। জীবনের ১৫টা বছর উৎসর্গ করেছি। কিন্তু সেই দল, নীতি, আদর্শ এবং মূল্যবোধ থেকে বিচ্যুত হয়েছে   রাঘব চাড্ডা এও বলেন, বিগত ১২ বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি সরকার এমন অনেক সিদ্ধান্ত নিয়েছে, যা আগে অনেক নেতা নিতে ভয় পেতেন। জনগণ এই নেতৃত্বকে তিনবার ক্ষমতায় এনেছে। আমরা প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে দেশের জন্য কাজ করে যাব। 

বিভাগ