নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জের সভার পর শুক্রবার হুগলির উত্তরপাড়ায় পৌঁছন অমিত শাহ। তিনি বলেন, কালকে প্রথম দফার ভোট শেষ হয়েছে। এই দফায় বিজেপি ১১০-এর বেশি আসন পাবে। আর ৫ তারিখে টিএমসি-র খেলা শেষ হয়ে যাবে। দিদিকে টাটা বাই বাই করতে হবে। অনুপ্রবেশকারীমুক্ত করতে হবে বাংলাকে। ৫ তারিখের পর অনুপ্রবেশকারীদের বাংলা থেকে তাড়ানো হবে। মমতা দিদি আপনার যাওয়ার সময় হয়ে গিয়েছে। আর অনুপ্রবেশকারীদেরও যাওয়ারও সময় হয়েছে। সিন্ডিকেটরাজ, ভাইপো ট্যাক্সে বিরক্ত বাংলার মানুষ। ৫ তারিখে সব সিন্ডিকেটওয়ালারা বাংলা থেকে পালাবে। বাংলায় কেউ আর ভাইপো ট্যাক্স নিতে পারবে না। বাংলায় মা-বোনেদের সুরক্ষিত নয়।অমিত শাহ বলেন,অনুপ্রবেশকারীরা তরুণদের চাকরি খাচ্ছে। গরিবদের রেশন খাচ্ছে। আর মমতাদিদি অনুপ্রবেশকারীদের নিজের ভোটব্যাঙ্ক বানিয়েছেন। দিদি আপনার যাওয়ার সময় হয়ে গিয়েছে। তিনি বলেন, মমতাদিদি বলেছেন, সন্ধ্যা ৭টার পর মহিলারা বাইরে বেরোবেন না। আমি সব মা-বোনেদের বলছি, আপনারা ভয় পাবেন না। ৫ তারিখে বিজেপির সরকার আসছে। তার পর রাত ২টোয় যদি কোনও মহিলা, কিশোরীও বার হয়, কোনও গুন্ডা চোখ তুলে তাকাতে সাহস করবে না। যদি সাহস দেখায়, তাকে উল্টো ঝুলিয়ে দেব। মমতাদিদি আপনার লজ্জা করা উচিত, এক জন মহিলা মুখ্যমন্ত্রী হয়েও মহিলাদের সুরক্ষা দিতে পারেন না। তিনি বলেন, হিন্দমোটরে কারখানা বন্ধ হয়ে গিয়েছে। নতুন কোনও কারখানা এখানে আসেনি। আপনারা চিন্তা করবেন না, নির্বাচনের পর সব কারখানা ফিরিয়ে নিয়ে আসব। অমিত শাহ বলেন, মমতা দিদি শুনে রাখুন, বিজেপির কার্যকর্তারা থাকতে বাংলায় থাকতে বাবরি মসজিদ হতে দেবে না। এই ভোট বাংলাকে দাঙ্গামুক্ত করার ভোট। বাংলাকে অনুপ্রবেশকারীমুক্ত করার ভোট। বাংলাকে সন্ত্রাসমুক্ত করার ভোট।