রাজ্যের কর্মরত সাংবাদিকদের নিরাপত্তা সংক্রান্ত দাবি নিয়ে রাজ্য পুলিশের মহা নির্দেশকের সাথে দেখা করলো আগরতলা প্রেসক্লাবের পরিচালন কমিটি
। সাংবাদিকদের নিরাপত্তা প্রদানে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশ্বাস দেন রাজ্য পুলিশের মহা নির্দেশক। এদিন সাক্ষাৎ শেষে আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার এই সংবাদ জানিয়েছেন।
পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে রাজ্যের বিভিন্ন স্থানে আক্রান্ত হচ্ছেন সাংবাদিকরা।এর ফলে নিরাপত্তাহীনতায় ভুগছেন সাংবাদিকরা ।পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের নিরাপত্তা প্রদানের দাবিতে শুক্রবার রাজ্য পুলিশের মহা নির্দেশকের সাথে দেখা করল আগরতলা প্রেসক্লাবের পরিচালন কমিটির এক প্রতিনিধি দল। এই দলের নেতৃত্বে ছিলেন আগরতলা প্রেসক্লাবের সভাপতি প্রণব সরকার। প্রতিনিধি দলে ছিলেন প্রেস ক্লাবের সহ-সভাপতি চিত্রা রায়, সহ সম্পাদক অভিষেক দেব সহ অন্যান্যরা ।এদিন ডিজির সাথে দেখা করার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে আগরতলা প্রস্তাবের সভাপতি প্রণব সরকার এই সংবাদ জানান ।তিনি জানান ,সাম্প্রতিককালে রাজ্যের বিভিন্ন স্থানে সাংবাদিক আক্রান্ত হওয়ার ঘটনাগুলি পুলিশের মহা নির্দেশক অনুরাগ ধ্যান করের নিকট তুলে ধরা হয়েছে ।সামনেই রয়েছে নিগম ভোট এর পরেই ২০২৮ সালের বিধানসভা নির্বাচন ।এই অবস্থার পরিপ্রেক্ষিতে সাংবাদিকদের নিরাপত্তা প্রদানে আরো কার্যকরী ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে আগরতলা প্রেস ক্লাবের সভাপতি আরো জানান সাম্প্রতিক ঘটনাবলী তদন্ত করে সাংবাদিক আক্রান্তের ঘটনায় জড়িত অভিযুক্তদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবিও জানান তিনি।
এদিন আগরতলা প্রেসক্লাবের সভাপতি প্রণব সরকার আরো জানান, সাক্ষাৎ কালে যানবাহনে প্রেস স্টিকার এর অপব্যবহার রোধে ব্যবস্থা গ্রহণ, প্রেস জ্যাকেট প্রদান, মিডিয়ার নাম করে সামাজিক মাধ্যমে যে প্রচার চালিয়ে যাওয়া হচ্ছে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিও জানানো হয়েছে। তিনি আরো জানানো, সাক্ষাৎকালে সংশ্লিষ্ট দাবি গুলির প্রতি উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশ্বাস দেন রাজ্য পুলিশের ডিজিপি অনুরাগ ধ্যানকর।