বাইখোড়া থানায় কর্তব্যরত পুলিশবাবুরা কুম্ভ নিদ্রায় আছন্ন থাকে তারই প্রমান পাওয়া গেলো আবারো। বাইখোড়া থানাবাবুদের একটিই কাজ রাস্তায় দারিয়ে বাইক আরোহীদের মাথা রক্ষা করা। যেইসকল বাইক আরোহীরা হেলমেট পরিধান করবেনা তাদের থেকে মোটা অঙ্কের অর্থ আদায় করে নিজেদের পকেট ভারিকরা পুলিশ বাবুদের কাজ এমনটাই অভিযোগ। অবৈধ উপায়ে অর্থ উপার্জনে শিরোনামে রয়েছে বাইখোড়া থানার এস আই সুজন দাস এমনটাই অভিযোগ লোকজনের। সুজন দাস অবৈধ উপায়ে নেশাকারবারিদের ও নিশিকুটম্বের দল থেকে মাসিক অর্থ উপার্জন করেবলে অভিযোগ উঠেআসছে। এরইমধ্যে পুলিশকে বুড়ু আঙ্গুল দেখিয়ে বৃহস্পতিবার রাত্রিবেলায় শঙ্করপুর গ্রামে একটি দোকানথেকে চুরি সংগঠীত করেনিশিকুটম্বের দল। জানাযায় এই চুরি কান্ডে দোকানের কেশবাক্স ভেঙ্গে নগদ ৫০ হাজার টাকা সহ অন্যান্য সামগ্রী চুরি করেনিয়েযায় নিশিকুটম্বের দল। শুক্রবার দোকানে এসে দোকানের তালা ভাঙ্গা ও দোকানের সামগ্রী গুলো এলোমেলো দেখে চুরির বিষয় জানতেপারে দোকানের মালিক প্রশান্ত কর্মকার। পরবর্তী সময় ঘটনার খবর পেয়ে লোকদেখানোর জন্য ঘটনাস্থল পরিদর্শনকরেন বাইখোড়া থানার পুলিশ। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে পুনরায় থানায় চলেআসে। এইচুরিকান্ডে দোকানের মালিক সর্বশান্তহয়েপরে। এখন দেখার বিষয় চুরিকান্ডে জরিতদের আটক করত বাইখোড়া থানার পুলিশ কিপ্রকার পদক্ষেপ গ্রহনকরে।