ছবি মুড়ার ঘটনার নিন্দা জানালেন মুখ্যমন্ত্রী

Apr 26, 2026

ছবি মুড়ার ঘটনার নিন্দা জানালেন মুখ্যমন্ত্রী

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ

মথা কর্মী সমর্থকরা ছবি মুড়া পর্যটন কেন্দ্রটি নিজেদের দখলে নিয়ে নেওয়ার ঘটনার তীব্র নিন্দা জানালেন মুখ্যমন্ত্রী ।শনিবার বিজেপি রাজ্য দপ্তরে দলীয় বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান, এটা সম্পূর্ণ বেআইনি ।এরা এমনটা করতে পারেনা।

 

রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র ছবি মুড়ার পরিচালনার দায়িত্ব নিজেদের দখলে নিয়ে নিয়েছে স্থানীয় মথা কর্মী সমর্থকরা ।শনিবার স্থানীয় মথা কর্মী সমর্থকরা মিছিল করে ছবি মুড়া পর্যটন কেন্দ্রের মূল ফটকের সামনে যান ।তারা মূল ফটকে তালা ঝুলিয়ে দিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন ।  এখন থেকে ছবিমুড়া পর্যটন কেন্দ্রের দখল এবং পরিচালনার ভার তাদের হাতেই থাকবে বলে জানান তারা ।এদিন আগরতলায় এই ঘটনার তীব্র প্রতিক্রিয়া জানার মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা ।দলীয় কার্যালয়ে এক বৈঠকে উপস্থিত ছিলেন তিনি ।বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী জানান ,এটা সম্পূর্ণ বেআইনি ।তারা এমনটা করতে পারেন না ।মানুষ এগুলি মেনে নেবেন না। মুখ্যমন্ত্রী আরও বলেন, ভিলেজ কমিটি দখল করে নেওয়ার ঘটনাও বেআইনি। আইনের মধ্যে পড়ে না এভাবে ভিলেজ কমিটি দখল করা যায় না বলে জানান তিনি ।মুখ্যমন্ত্রী আরও জানান ,দেশে আইন কানুন রয়েছে।

 

উল্লেখ্য ,ছবি মুড়া পর্যটন কেন্দ্রটিকে আরো আকর্ষণীয় করে তুলতে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছে পর্যটন দপ্তর এবং রাজ্য পর্যটন উন্নয়ন নিগম ।রাজ্য সরকারের গৃহীত ব্যবস্থার ফলে দিন দিন ছবি মুড়ায় পর্যটকদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছিল ।এই অবস্থায় এই ধরনের ঘটনায় ছবি মুড়ায় পর্যটকদের আগমনে ভাটা পড়বে বলে মনে করছে বিভিন্ন মহল।