পথচারীদের জল পান করিয়ে গরম থেকে কিছুটা স্বস্তি দিতে এগিয়ে এলো সনাতনী ভক্তবৃন্দ

Apr 26, 2026

পথচারীদের জল পান করিয়ে গরম থেকে কিছুটা স্বস্তি দিতে এগিয়ে এলো সনাতনী ভক্তবৃন্দ

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ

গ্রীস্মের তপ্ত রোদে পথচারীদের জল পান করিয়ে গরম থেকে কিছুটা স্বস্তি দিতে এগিয়ে এলো সনাতনী ভক্তবৃন্দ। ইসকনের কিছু ব্রহ্মচারী সহ আমবাসা পুরো পরিষদের ভাইস চেয়ারম্যান গোপাল সূত্রধর এবং উনার সহধর্মিনী উনার পুত্র মিলে পথচারীদের লেবু শরবত খাইয়ে এই গরম থেকে কিছুটা তৃপ্তি দেওয়ার জন্য উদ্যোগ গ্রহণ করে । আজ শনিবার ছিল আমবাসা হাটবাজারের দিন। হাট বাজার কে কেন্দ্র করে মহকুমার বিভিন্ন প্রান্ত থেকে লোকজন হাটে আসেন কেনা বেচার জন্য। তাদেরকে শরবত খাইয়ে এই গরম থেকে কিছুটা স্বস্তি দিতে উনাদের এই উদ্যোগ বলে জানান ইসকনের এক ব্রহ্মচারী। তিনি আরো বলেন এ ধরনের সামাজিক উদ্যোগ আগামী দিনে যুবসমাজকে অনুপ্রাণিত করবে সমাজের জন্য কিছু করার। এদিন পথ চলতেই লোকজন গরম থেকে স্বস্তি পেতে জলছত্রে এসে ঠান্ডা শরবত পান করেন।