সাইকেলে করে শহর ঘুরে আর বিক্রি হবে না পচা আচার ।কারণ পচা আচারের মানুষটাই আর নেই ।শুক্রবার মোহনপুর বাইপাস রোডে দুর্ঘটনায় গুরুতর আহত হন পচা আচারের মালিক জয়ন্ত রায়। শনিবার দুপুরে জিবি হাসপাতালে চিকিৎসারত অবস্থাতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
সাইকেলে করে নিজ হাতে আচার বানিয়ে শহর ঘুরে পচা আচার বিক্রি করতেন তিনি ।সাইকেলে হর্ন বাজিয়ে "পচা আচার ,পচা আচার" বলে হাক পারতেন তিনি। তার নাম জয়ন্ত রায় ।বাড়ি আগরতলার মধ্য ভুবন বন এলাকায় ।শনিবার চিকিৎসারত অবস্থায় জিবি হাসপাতালে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি ।জানা গেছে ,মধ্য ভুবন বনের বাসিন্দা জয়ন্ত রায়ের স্ত্রী অনেক আগেই মারা যান। পচা আচার বিক্রি করেই দুই মেয়েসহ সংসারের ভরণপোষণ চালাচ্ছেন তিনি। এভাবেই দুই মেয়ের বিয়ে দেন। বড় মেয়ের বাড়ি মোহনপুরের বাইপাস রোড সংলগ্ন এলাকায় ।গত বুধবার বড় মেয়ের বাড়িতে যান জয়ন্ত রায় ।নাতি নাতিনদের সাথে সময় কাটানোর পাশাপাশি মোহনপুর বাইপাস রোড এলাকায় পচা আচার সাপ্লাই করতেন তিনি । শুক্রবার বিকেলে মেয়ের বাড়ি থেকে আগরতলায় নিজ বাড়িতে ফিরে আসার পথে বাইপাস রোড সংলগ্ন এলাকাতেই এক দ্রুতগতির গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন তিনি ।দমকল কর্মীরা তাকে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে আসেন। তার অবস্থা অত্যন্ত আশঙ্কা জনক ছিল ।শনিবার দুপুরে জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন পচা আচারের মালিক জয়ন্ত রায়। এদিন জিবি হাসপাতালে তার আত্মীয় পরিজনরা এই কথা জানান।
এদিন মৃত্যুর খবর শুনে তার আত্মীয় পরিজনরা জিবি হাসপাতালে ছুটে যান ।তারা কান্নায় ভেঙে পড়েন ।দীর্ঘ ২৫ বছরেরও বেশি সময় ধরে তিনি সাইকেলে করে আগরতলার এদিক ওদিক ঘুরে ঘুরে পচা আচার বিক্রি করতেন।