প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন কি বাত অনুষ্ঠান সমাজ জীবনেও গুরুত্বপূর্ণ -বিপিন দেববর্মা

Apr 27, 2026

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন কি বাত অনুষ্ঠান সমাজ জীবনেও গুরুত্বপূর্ণ -বিপিন দেববর্মা

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন কি বাত অনুষ্ঠান থেকে  মানুষের জীবনের অনেক শিক্ষনীয় বিষয় রয়েছে। এই বিষয়গুলিকে সামাজিক জীবনে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানালেন প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা। রবিবার ৪ নং বড়জলা বিধানসভা কেন্দ্রের ১৯ নম্বর বুথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ১৩৩ তম মন কি বাত শ্রবন অনুষ্ঠানে অংশগ্রহণ করে তিনি এই কথা বলেন।

 

রবিবার ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ১৩৩ তম মন কি বাত অনুষ্ঠানের পর্ব। এদিন রাজ্যের বিভিন্ন স্থানেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই মন কি বাত শ্রবণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন ৪ বড়জলা মন্ডল কমিটির অন্তর্গত ১৯ নম্বর বুথের উদ্যোগে এই ধরনের একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় ।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা, এলাকার প্রাক্তন বিধায়ক ডাক্তার দিলীপ দাস, চার বড়জলা মন্ডলের ১৯ নম্বর বুথের সভাপতি সোমা চক্রবর্তী সহ সংশ্লিষ্ট এলাকার বিজেপি কর্মী সমর্থকরা ।এই অনুষ্ঠানে সবাই মিলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠানের ১৩৩ তম পর্ব শ্রবণ করেন। পরে এই অনুষ্ঠান প্রসঙ্গে প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা বলেন, মন কি বাত অনুষ্ঠান কেবলমাত্র একটি রাজনৈতিক প্লাটফর্মই নয় ।এটি একটি সামাজিক প্ল্যাটফর্মও বটে। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী দেশের বিভিন্ন প্রান্তের বিভিন্ন বিষয়গুলি তুলে ধরেন ।এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী উদয়পুর এবং দক্ষিণ জেলার কথা তুলে ধরেছেন ।তিনি আরো বলেন, কেবলমাত্র দেশেই নয় ,বিভিন্ন রাষ্ট্রের জনগণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন কি বাত অনুষ্ঠান শ্রবণ করেন।

 

এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠান কে কেন্দ্র করে ৪ বড়জলা মণ্ডল কমিটির অন্তর্গত ১৯ নম্বর বুথ এলাকার বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ এবং উদ্দীপনা ছিল লক্ষ্য  করার মত।