সদ্য সমাপ্ত এডিসি নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর রাজ্যের বিভিন্ন জায়গায় বিজয় উৎসব সংগঠিত করছে মথা দল। একই রকম ভাবে আজ পূর্বনির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী মুঙ্গিয়াকমিতে অগণিত কর্মী সমর্থকদের উপস্থিতিতে বিজয় উল্লাসে মেতে উঠেন মথা দলের বিভিন্ন স্তরের কর্মী সমর্থক এবং নেতৃত্বরা। আজকের এই বিজয় উৎসবে নবনির্বাচিত এমডিসি উৎপল দেববর্মা সহ দলের বিভিন্ন পর্যায়ের শীর্ষ নেতাদের উপস্থিত থাকতে দেখা গেছে। শান্তিপূর্ণ উল্লাসময় বিজয় উৎসব সংগঠিত হলেও এই কর্মসূচিকে ঘিরে পুলিশ প্রশাসনের ব্যাপক প্রস্তুতি নজরে পড়েছে। যদিও শেষ পর্যন্ত নির্বিঘ্নেই বা কোন অনভিপ্রেত ঘটনা ছাড়াই কল্যাণপুরে মথা দলের বিজয় উৎসব সম্পন্ন হয়েছে।
আজকের এই বিজয় উৎসব থেকে মথা দলের নেতৃত্বদের স্পষ্ট বক্তব্য হচ্ছে আগামী দিনে উন্নয়নকে পাখির চোখ করেই পথ চলা শুরু করবে মথার নেতৃত্বাধীন এডিসি প্রশাসন।