উচ্ছেদের প্রশাসনিক সিদ্ধান্তের বিরুদ্ধে   প্রতিবাদে মুখর কাটাখাল সংলগ্ন বাস্ত্তচ্যুতরা

Apr 27, 2026

উচ্ছেদের প্রশাসনিক সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদে মুখর কাটাখাল সংলগ্ন বাস্ত্তচ্যুতরা

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ

কাটাখালের চড়ের বাসিন্দারা বাড়িঘর ছাড়তে নারাজ। তাদের দাবি, জায়গার বদলে জায়গা দিতে হবে ।রবিবার সিপিআইএম টি টি এডিসি প্রক্তন সি ই এম রাধাচরন দেববমা , সি পি আই এম রাজ্য কমিটির সদস্য শংকর প্রসাদ দত্ত, টিওয়াই এফ এরসভাপতি কৌশিক দেববর্মা এই   প্রতিনিধি দলের কাছে সাফ কথা জানিয়ে দিলেন বাসিন্দারা।

 

স্মার্ট সিটি প্রকল্পে কাটাখালের নাব্যতা বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।এর জন্য কাটাখাল সংলগ্ন ভাটি অভয়নগর এবং উজান অভয়নগর এলাকার বেশ কিছু বাসিন্দাদের বাড়ি ঘর ছাড়তে হবে ।সংশ্লিষ্ট বিষয়ে সম্প্রতি সদর মহকুমা প্রশাসনের পক্ষ থেকে একটি নোটিশ প্রদান করা হয়। নোটিশে সাত দিনের মধ্যে বাড়ি ঘর ছাড়ার জন্য বলা হয় ।এই নোটিসে কোন কাজ না হওয়ায় দ্বিতীয়বার প্রশাসনের পক্ষ থেকে আরেকটি পৃথক নোটিশ সংশ্লিষ্টদের ধরিয়ে দেওয়া হয় ।   প্রশাসনের নোটিশ পেয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন কাটাখালের চড়ে বসবাসকারী বাসিন্দারা। এদিন সিপিআইএম দলের প্রক্তন টি টি এডিসি সি ই এম রাধাচরন দেববমা,সি পি আই এম এর রাজ্য কমিটির সদস্য তথা সি আই টি ইউ সাধারণ সম্পাদক শংকর প্রসাদ দত্ত  এবং টিওয়াই এফ  -এর একটি প্রতিনিধি দল সংশ্লিষ্ট এলাকা সফরে যান। প্রতিনিধি দলটির মুখোমুখি হয়ে স্থানীয়রা জানান ,গত ৪০ বছর ধরে তারা এই জায়গায় বসবাস করছেন। ভোটাধিকার প্রয়োগ করছেন ।বাড়ির টেক্স, বিদ্যুতের বিল প্রভৃতি মিটিয়ে দিচ্ছেন ।বর্তমানে এই জায়গা ছেড়ে তারা কোথায় যাবেন ।এলাকাবাসীর সাফ কথা ,তারা জায়গার বদলে জায়গা চান।

 

এদিন সিপিআইএম এবং টিওয়াই এফ এর  প্রতিনিধি দলের পক্ষ থেকে প্রশাসনের এই ধরনের সিদ্ধান্তের প্রতিবাদ জানানো হয় ।

তারা বাস্তুচ্যুতদের পাশে থাকবেন বলে আশ্বাস প্রদান করেন। এদিকে স্থানীয়দের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, প্রশাসন ড্রজার নিয়ে উচ্ছেদ করতে এলে তারা ড্রজারের সামনে দাঁড়িয়ে আন্দোলনে সামিল হবেন।