ঘটনার বিবরণে জানা যায় আমবাসা কলোনি এলাকার মানিক দেবনাথ তার স্ত্রী মন্দিরা দেবনাথ কে প্রায়সময় মারধোর করতো টাকার জন্য। এমনকি মন্দিরা দেবনাথ এর নামে ১০ লক্ষ টাকা লোন নিয়ে রেখেছে স্বামী ও শাশুড়ি। কমলপুর মহকুমার বামনছড়া এলাকার মন্দিরা দেবনাথ এর সাথে ১২ বছর আগে বিয়ে হয় আমবাসা কলোনি এলাকার মানিক দেবনাথের। কয়েক বছর সংসার ভালো চললেও তারপর থেকেই টাকার জন্য প্রায়শই স্বামী ও শাশুড়ি মিলে গৃহবধূকে নির্যাতন করত। বেশ কয়েকবার এলাকার কাউন্সিলর সহ নেতাদের নিয়ে বৈঠকের মাধ্যমে মীমাংসা হয় । গত বৃহস্পতিবার রাতে স্বামী মানিক দেবনাথ শাশুড়ি মালতী দেবনাথ মিলে গৃহবধূকে বেধড়ক মারধর করে এবং খুন করার চেষ্টা করে বলে অভিযোগ গৃহবধুর। সঙ্গে সঙ্গেই তাকে কুলায় জেলা হাসপাতালে নিয়ে আসা হয়। সুস্থ হওয়ার পর আজ আমবাসা মহিলা থানায় স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে মামলা করে গৃহবধূ। গৃহবধুর অভিযোগ ১০ লক্ষ টাকা লোন যেন না দিতে হয় তার জন্যই তাকে খুন করার পরিকল্পনা করেছে স্বামী ও শাশুড়ি। আমবাসা মহিলা থানা একটি মামলা নিয়ে ঘটনার তদন্তে নেমেছে।