বিনা মূল্যে চক্ষু চিকিৎসা শিবির, মানবসেবায় নবীন সংঘের অনন্য উদ্যোগ

Apr 28, 2026

বিনা মূল্যে চক্ষু চিকিৎসা শিবির, মানবসেবায় নবীন সংঘের অনন্য উদ্যোগ

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ
 

সবার আগে, সবার সাথে”—এই শ্লোগানকে সামনে রেখে নবীন সংঘ সামাজিক উন্নয়ন সংস্থার উদ্যোগে আয়োজিত হলো এক বিনামূল্যের চক্ষু চিকিৎসা শিবির। ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত এই সংস্থার মূল মন্ত্র—স্বাধীনতা, জনসেবা, শান্তি, একতা, অগ্রগতি, মমতা ও সম্মান—এদিনের কর্মসূচিতে যেন বাস্তব রূপ পেল।

পি এম শ্রী ছোটখিল এস বি স্কুলের হলঘরে অনুষ্ঠিত এই শিবিরে গ্রামের বহু মানুষ চোখের সমস্যার চিকিৎসা নিতে উপস্থিত হন। বিশেষভাবে উপস্থিত ছিলেন অশ্বিনী নেত্রালয়ের চিকিৎসক ডাঃ গৌরব চৌধুরী ও ডাঃ রাজেশ দাস। তারা রোগীদের চোখ পরীক্ষা করে প্রয়োজনীয় চিকিৎসা দেন। যাদের চোখে ছানি ধরা পড়ে, তাদের সম্পূর্ণ বিনামূল্যে আগরতলায় নিয়ে গিয়ে অপারেশনের ব্যবস্থা করা হয় এবং সুস্থতার পর পুনরায় নিরাপদে বাড়িতে পৌঁছে দেওয়ার উদ্যোগও নেওয়া হয়—যা মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত।

এই মহৎ উদ্যোগে উপস্থিত ছিলেন প্রাক্তন সাতচাঁদ ব্লক পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন অনিল মজুমদার, ক্লাবের সভাপতি হারাধন দাসসহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা।

গ্রামীণ মানুষের পাশে দাঁড়িয়ে নবীন সংঘ সামাজিক সংস্থার এমন সেবামূলক কার্যক্রম সত্যিই প্রশংসার দাবিদার, যা সমাজে মানবতার আলো আরও উজ্জ্বল করে তোলে।