আম্বেদকরের জীবনী থেকে পাঠ নিতে ছাত্রছাত্রীদের উপদেশ দিলেন মন্ত্রী সুধাংশু দাস

Apr 29, 2026

আম্বেদকরের জীবনী থেকে পাঠ নিতে ছাত্রছাত্রীদের উপদেশ দিলেন মন্ত্রী সুধাংশু দাস

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ

একটা কঠিন সংঘর্ষময় জীবন মোকাবিলা করেই কর্মের মাধ্যমে মহানুভবতার পরিচয় রাখতে পেরেছিলেন ডঃ বি আর আম্বেদকর। মঙ্গলবার রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে ডঃ বি আর আম্বেদকরের ১৩৬ তম রাজ্যভিত্তিক জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে এই কথা বলেন তপশিলী জাতি কল্যাণ মন্ত্রী সুধাংশু দাস। তিনি উপস্থিত ছাত্র-ছাত্রীদের  আম্বেদকরের জীবনী থেকে শিক্ষা নিয়ে এগিয়ে চলার আহ্বান জানান ।

 

মঙ্গলবার রাজ্য সরকারের তপশিলি জাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে ডঃ বি আর আম্বেদকরের ১৩৬ তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে এক আলোচনা চক্রের আয়োজন করা হয়। রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের তপশিলী জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। এদিন সংবিধান প্রণেতা ডঃ বি আর আম্বেদকরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শুরু হয় এই অনুষ্ঠান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন মন্ত্রী সুধাংশু দাস । অনুষ্ঠানে উপস্থিত ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্য করে মন্ত্রী বলেন, সংবিধান প্রণেতা ডঃ বি আর আম্বেদকরের জীবনী থেকে ছাত্র-ছাত্রীদের শিক্ষা গ্রহণ করা উচিত ।কারণ যেসব মনিষীরা এই দেশকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে গিয়েছেন ,তাদের একজন ড: বি আর আম্বেদকর । তিনি একজন নিচু জাতির ঘড়ে জন্ম গ্রহণ করেছিলেন।তাই বিদ্যালয়ে সবার সাথে বসে শিক্ষা লাভ করার সুযোগ ছিলনা তার।অন্যান্য ছাত্রদের মত এক ফিল্টার থেকে জল পান করতে পারতেননা তিনি।পিওন এসে উপর থেকে মুখে জল ঢেলে দিলেই জল পান করতে পারতেন তিনি। এমনই এক সংঘর্ষময় জীবন মোকাবিলা করে তাকে মানুষ হতে হয়েছিল ।তিনি ছিলেন স্বাধীন দেশের প্রথম আইনমন্ত্রী।

 

অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রদেশ বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য ,দপ্তরের সচিব দীপা ডি নায়ার সহ অন্যান্যরা।

বিভাগ