বৃষ্টিও তুফানে লন্ডভন্ড শহর থেকে গ্রাম।

Apr 29, 2026

বৃষ্টিও তুফানে লন্ডভন্ড শহর থেকে গ্রাম।

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ

বৃষ্টিও তুফানে লন্ডভন্ড শহর থেকে গ্রাম। আমবাসার একই অবস্থা। বিগত বেশ কয়েক বছর ধরে আমবাসার ৮ নং জাতীয় সড়ক দলাই নদীর রুপ নেয়। জল নিষ্কাশনের জন্য রাস্তার দুপাশে ড্রেন তৈরি করা হলেও এখনো একই সমস্যায় আমবাসা বাঁশি। রাস্তায় জল জমে নদীর রূপ নিল জাতীয় সড়ক । অন্যদিকে আমবাসা শান্তি পাড়া এলাকায় বেশ কয়েকটি বাড়িতে জল ঢুকেছে। শান্তিপারা এলাকায়ও জল নিস্তাসনের জন্য ড্রেন বানানো হয়েছিল। কিন্তু তারপরও অধিকাংশ বাড়ি ঘরে জল ঢুকে পড়ে। যার ফলে শান্তি পায় এলাকার মানুষদের মধ্যে চাপা  ক্ষোভ বিরাজ করছে ‌। এমনকি এলাকার মানুষরা নেতাদের গালমন্দ করতেও ছাড়ছেন না।  তড়িঘড়ি আমবাসা পুরোপুরি সব থেকে জেসিপি দিয়ে ড্রেইন পরিষ্কার করার কাজ শুরু হয়েছে। সব মিলিয়ে দুদিনের বৃষ্টিতে লন্ডভন্ড আমবাসা।

 

 

একদিনের বৃষ্টিতে পুরোনো ছন্দে ফিরেছে আমবাসা।

গোটা রাজ্যে মুষলধারে বৃষ্টি হচ্ছে ঝড়ে লণ্ডভণ্ড শহর থেকে গ্রাম। তিন দশক ধরে বর্ষাকালে আমবাসায় আট নং জাতীয় সড়ক আরেকটি ধলাই নদীর রূপ নেয়, জল নিস্কাশনের জন্য রাস্তার দুই পাশে ড্রেইন তৈরী করা হলেও জলে ডুবে যায় আমবাসা বাজারের প্রত্যেক গলি। ছোট থেকে বড় সমস্ত ব্যবসায়ী থেকে শুরু করে যান চলাচলে এমনকি পথচলতি মানুষের সমস্যা পোহাতে হচ্ছে। আমবাসা শান্তিপাড়া এলাকায় বেশ কয়েকটি বাড়িতে জল ঢুকেছে মানুষের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে, পুর পরিষদ থেকে কিছুক্ষণ আগে জেসিবি দিয়ে ড্রেইন পরিস্কার করা শুরু হয়েছে। অন্যদিকে বিদ্যুৎ নিগমের খামখেয়ালীপনায় অতিষ্ঠ হয়ে পরেছে আমবাসা মহকুমার বাসিন্দাগণ, এমনকি এক পর্যায়ে আতঙ্ক বিরাজ করছে সবার মনে কারণ কখন বিদ্যুৎ এর তার ছিঁড়ে পরে কখন গাছ ভেঙ্গে পরে কোনো ঠিক নেই। সব মিলিয়ে একদিনের বৃষ্টিতে জনজীবন লন্ডভন্ড।

বিভাগ