জায়গা সংক্রান্ত বিবাদের জেরে হামলায় আহত ৭, আমতলী থানাধীন মতিনগরে উত্তেজনা

Apr 29, 2026

জায়গা সংক্রান্ত বিবাদের জেরে হামলায় আহত ৭, আমতলী থানাধীন মতিনগরে উত্তেজনা

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ

রাস্তার পাশে ড্রেন নির্মাণকে কেন্দ্র করে অতর্কিত হামলায় আহত দুই বছরের শিশু কন্যাসহ পুরুষ এবং মহিলা। ঘটনা আমতলী থানাধীন মতিনগর এলাকায়। জানা গেছে মতিনগর এলাকার আব্রু মিয়া পাশের বাড়ির যাতায়াতের রাস্তার উপর নর্দমা নির্মাণের কাজ শুরু করেন। প্রতিবাদ জানাতে গেলেই আব্রু মিয়া ও তার পরিবারের সদস্যরা মিলে আমজাদ হোসেনের পরিবারের উপর হামলা চালায়। এতে আমজাদ হোসেন ,শাহ আলম মিয়া, মিনারা বেগম ,ইশা আক্তার, কাজল মিয়া ,জাকির হোসেন সহ দুই বছরের একটি শিশুকন্যা গুরুতর আহত হয়।       অভিযোগ ,দুই বছরের শিশু কন্যাটিকে তার মায়ের কোল থেকে টেনে নিয়ে ছুঁড়ে ফেলে দেওয়া হয়। গ্রামবাসীরা ছুটে এসে পরিস্থিতি সামাল দেন ।পরে দুই বছরের কন্যা সন্তান সহ আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয় ।এদিন আমতলী থানায় অভিযুক্তদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয় ।ঘটনায় অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন আহতরা ।এই ঘটনায় মতিনগর এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে।

বিভাগ